শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সা রে গা মা পা’ জয় করলেন ইশিতা বিশ্বকর্মা

বিনোদন ডেস্ক: সা রে গা মা পা ২০১৮ আসরে বিজয়ী ঘোষণা করা হয়েছে ইশিতা বিশ্বকর্মাকে। ১৬ বছরের ইশিতা হারিয়েছেন সাহিল সোলাঙ্কি, তন্ময় চতুর্বেদী, ঐশ্বরিয়া পণ্ডিত, সনু গিল ও আসলাম আবুল মজিদকে। ট্রফির সাথে পুরস্কার হিসেবে ইশিতা ৫ লাখ রুপি ও একটি নতুন গাড়িও পেয়েছেন। প্রথম রানার আপ হয়েছেন তন্ময় এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সনু।

সা রে গা মা পা ২০১৮ আসরে আসা সব তারকার থেকেই প্রশংসা কুড়িয়েছেন ইশিতা। শাহরুখ খান ইশিতার কণ্ঠে ‘রাবনে বানা দি জোড়ি’ গানটি শুনে মুগ্ধ হয়ে প্রশংসা করেছিলেন। সেই সঙ্গে তার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছিলেন। সারা আলি খানকেও মুগ্ধ করেছেন ইশিতা। সারা তার মা অমৃতা সিংকে ফোন দিয়ে ইশিতার গান শুনিয়েছেন।

ভারতের জি টিভির অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা পা ২০১৮ আসরের সবচাইতে কনিষ্ঠ সদস্য ছিলেন ইশিতা। কিন্তু তারপরেও তিনি আসর মাতিয়ে রেখেছিলেন। মধ্য প্রদেশের মেয়ে ইশিতা গান-পাগল পরিবার থেকে এসেছেন। তিনি সা রে গা মা পা লিটিল চ্যাম্পস সিজন ৬ এর একজন প্রতিযোগী ছিলেন।

মজার বিষয় হলো সা রে গা মা পা ২০১৮ আসরে ইশিতার মাও অংশ নিয়েছিলেন। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি তিনি। তবে তার আফসোস ভুলিয়ে দিয়েছেন ইশিতা। চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়