শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:০৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরবাড়ি এলাকায় বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২১ জন। সোমবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক আলামিন (২২) ও হেলপার হাফিজুর রহমান (২০)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক স্থানীয় আমিরাবাড়ি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় ত্রিশাল থেকে ভালুকাগামী গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস সজোরে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী আরেকটি মিনি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এ ঘটনায় বাস ও ট্রাকের মোট ২১ জন আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি।

পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর ও মমেক হাসপাতালে নেওয়ার পথে আলামিনের মৃত্যু হয়।

  • সর্বশেষ