শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ১০:৪৪ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের শেষ টি-২০ দেখতে মিরপুরে উপচে পড়া দর্শক, টিকিটের জন্য হাহাকার

নিজস্ব প্রতিবেদক : কিছুক্ষণ পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বছরের শেষ শিরোপা নিশ্চিত করতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় থাকায় তৃতীয় ম্যাচটি ফাইনালে রূপ নিয়েছে। তাইতো বছরের শেষ শিরোপা জয় দেখতে মিরপুরের হোম অব ক্রিকেটের সামনে ভিড় জমিয়েছে শত শত ক্রিকেটপাগল বাঙালি।

মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উৎকন্ঠা মাত্রা ছাড়িয়ে গেছে। কোনোভাবেই হাইভোল্টেজ ম্যাচটি মিস করতে চাইছেন না টাইগারভক্তরা। তবে এ চাওয়া পূরণে লাগবে টিকিট। ‘সোনার হরিণ’ টিকিটের জন্য মিরপুরে তাই হাহাকার।

শেরে-ই-বাংলা স্টেডিয়ামে উইন্ডিজদের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায়। কিন্তু দুপুরের আগ থেকেই টিকিট-যুদ্ধে লড়ছেন ভক্তরা। বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে ম্যাচের আগেরদিন। তাই কালোবাজারে টিকিট কেনাই এখন শেষ আশা। শের-ই বাংলার বাইরে রীতিমত টিকিট বাণিজ্য চলছে। ১৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকায়। তারপরেও লোকজন টিকিট কিনছেন। ম্যাচটি যে কোনোভাবেই মিস করতে চাইছেন না তারা!

  • সর্বশেষ
  • জনপ্রিয়