শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৪ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার সেনাবাহিনী-সম্পর্কিত শতাধিক পেইজ মুছে দিলো ফেসবুক

সান্দ্রা নন্দিনী : সামাজিকমাধ্যম জায়ান্ট ফেসবুক মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পর্কিত শতাধিক গোপন পেইজ মুছে দিয়েছে। এর আগে, বিদ্বেষপূর্ণ বক্তব্য ও মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে সবেচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যমটি। আল জাজিরা

সমালোচনা আরও তীব্র হয় যখন, মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করে বিভিন্ন উস্কানির ঘটনা ঘটে। ২০১৭ সালের আগস্টে দেশটির সেনাবাহিনীর অভিযানে নিপীড়নের শিকার হয়ে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়। মিয়ানমার সরকারের পৃষ্ঠপোষকতায় সেনাসদস্যরা রোহিঙ্গাদের গণহারে হত্যা ও ধর্ষণের মত নৃশংসতা চালায়। এই ঘটনাকে জাতিসংঘের পক্ষ থেকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করা হয়।

গত মার্চে জাতিসংঘ জানায়, রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ঘটনায় ফেসবুক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাধ্যমটিকে ব্যবহার করে রোহিঙ্গাদের বিরুদ্ধে নানান বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়েছে। যা সেসময় আগুনে ঘি ঢালার মত কাজ করেছে।

বুধবার ফেসবুক জানায়, তারা ৪২৫টি পেইজ, ১৭ গ্রুপ, ১৩৫টি অ্যাকাউন্ট ও ১৫ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দিয়েছে। ওপরে ওপরে এগুলো বিনোদন, রূপচর্চা ও জীবনযাপনের তথ্য সংক্রান্ত পেইজ হলেও; গোপনে এগুলো মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পর্কিত অথবা এমন পেইজ যেগুলো এর আগে একবার মুছে ফেলা হয়েছিলো। এটি মিয়ানমারের পেইজ মুছে ফেলার তৃতীয় অভিযান। এর আগে, আগস্ট ও অক্টোবরে এধরণের পদক্ষেপ নেওয়া হয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়