শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ ◈ কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা ◈ চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক ◈ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান পুনর্নির্বাচিত জয় শাহ ◈ বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার চাহিদা, চার মাসে রপ্তানি আয় ৪৫৭ মিলিয়ন ডলার ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসিটিভি ও আইপি ক্যামেরা ◈ যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাংলাদেশিদের, নিউইয়র্কে ঘণ্টায় ২২ ডলার বেতনে নিয়োগ দিচ্ছে লাইব্রেরি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৩ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকা প্রতীকের প্রার্থী হাজী বাহারের অফিসিয়াল থিম সং দেখে আপ্লুত কুমিল্লাবাসী (ভিডিও)

মাহফুজ নান্টু: কুমিল্লা সদর -৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আ.ক.ম বাহা উদ্দিন বাহারের অফিসিয়াল থিম সং উদ্বোধন করা হয়। সোমবার রাত দশটায় হাজী বাহারের রাজনৈতিক কার্যালয় মুন্সেফ বাড়িতে শত সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে থিম সং এর ভিডিও প্রদর্শন করা হয়।

আগামীর সুখী সমৃদ্ধ কুমিল্লা বিনির্মাণে নৌকা প্রতীকের প্রার্থী হাজী বাহারের থিম সং দেখে আপ্লুত হয়ে পড়েন নগরবাসী। এমন সুখী সমৃদ্ধ ও উন্নত কুমিল্লাই চান কুমিল্লাবাসী।

এদিকে ভালো গ্রাফিক্স ও হাই রেজুলেশনে নির্মিত থিম সংয়ের সার কথা ছিলো কুমিল্লা এগুলো-এগুবে বাংলাদেশ। হৃদয় ছোয়া সুরে গানের বিভিন্ন চিত্রায়ণ হয় কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের লোকেশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

এ ভিডিও গত ১৪ ঘন্টায় অর্ধ লক্ষাধিক লোক দেখেছেন।শেয়ার হয়েছে কুড়ি হাজারের বেশি। কমেন্ট করছেন এক হাজারের চেয়ে বেশি মানুষ।

এদিকে নৌকা প্রতিকের প্রার্থী হাজী বাহারের অফিসিয়াল থিম সং দেখে আবেগে আপ্লুত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ অসংখ্য মানুষজন তাদের অনভূতি ব্যক্ত করেন। তারা বলেন, স্বপ্নের সুখী সমৃদ্ধ কুমিল্লা গড়তে হাজী বাহারের বিকল্প নেই।

  • সর্বশেষ