শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০২:১৬ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার ট্রাকের চাকায় প্রাণ গেল ২ শিশুর

মাহফুজ নান্টু : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাবার চালিত ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে দুই সহোদর নিহত হয়েছে।
সোমবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সহোদররা হলো, শরীয়তপুর জেলার ঘোষের হাট উপজেলার মাইজারহাট গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আশ্রাফুল ইসলাম সিয়াম (৭) ও সাইফুল ইসলাম জেহাদ (৪)। তারা বাবার ট্রাকে করে মাকে নিয়ে চট্টগ্রাম বেড়াতে যাচ্ছিলেন।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের সামনে বসিয়ে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন নাজিম উদ্দিন। হঠাৎ সিয়াম ও জেহাদ গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। তারপর বাবার চালিত ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ওই দুই ভাই নিহত হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাক এবং চালক বাবাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়