শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০১:১৩ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিমেল হাওয়ায় কাঁপছে রংপুরাঞ্চলের মানুষ

মোস্তাফিজার রহমান বাবলু : গুড়ি গুড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় কাঁপছে রংপুরাঞ্চলের মানুষ। সোমবার এখানকার মানুষ সূর্যের মুখ দেখে নাই। সকাল থেকেই ঠান্ডা হিমেল হাওয়ায় কাঁপছে এখানকার নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। শরীরে চাদর, সয়েটার ও মাথায় মাফলার বেধেঁ ঠান্ডা নিবারনের চেষ্টা করছে। খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপে শীতল শরীর কে গরম করার চেষ্টা করা হচ্ছে। মহানগরীর ফুটপাত ও বিভিন্ন হাট বাজারে শীতের পোষাক ক্রয় করতে ভির জমেছে। সেই সাথে শীতের কাপড়ের বিক্রয়ও বেড়েছে।

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউপির গাবুড়ার চরের হবিবুর রহমান, কিশামত ছাওলার আবুবক্কর সিদ্দিক, গঙ্গাচড়া উপজেলার চর ছালাপাকের রমিছা বেওয়া ও আমান উদ্দিন সহ রংপুর মহানগরীর তাঁতীপাড়ার মেনাজুল জানান, সকাল থেকেই ঠান্ডা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিপাতে ঠান্ডা কাঁপছি। এছাড়াও এই অঞ্চলের ছোট ছোট শিশুদের পাতলা পায়খানা, বমি, কাঁশি সহ শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। কিছু কিছু মানুষ শলীরে গরম ছরাতে নির্বাচনী মাঠে গিয়ে প্রার্থীর প্রতিনিধির সাথে আলাপচারিতায় মেতে চা খেয়ে শীত নিবারনের চেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায় বলেন, শীতের কারনে হাঁপানী ও শ্বাষকষ্টের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে, এসব রোগের প্রকোপ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছেন, সোমবার বিকেল ৩টা পর্যন্ত ৬২শতাংশ বাতাসের আদ্রতা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়