শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:১০ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহিংসতার ঘটনায় ইসি অযোগ্যতার প্রমাণ দিচ্ছে: ফখরুল

শিমুল মাহমুদ ও সাব্বির আহমেদ : মহান বিজয় দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। শ্রদ্ধা নিবেদনের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয়ের দিনে গোটা জাতি বিজয়ের আনন্দ করতে পারছেনা, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর সরকার যে হামলা মামলা নির্যাতন চালাচ্ছে তাতে নির্বাচন একটি প্রহসনে পরিনত হচ্ছে।

রবিবার (১৬ ডিসেম্বর) ১০টায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সহিংসতার ঘটনায়বনির্বাচন কমিশন অযোগ্যতার প্রমাণ দিচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতিদিনই ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন অব্যাহত রয়েছে। গনতন্ত্র ফিরিয়ে বেগম জিয়ার মুক্তির জন্য সংগ্রাম চলছে চলবে।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণ সরকারের সব অপচেষ্টা ব্যর্থ করে ঐক্যফ্রন্টকে বিজয়ী করবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করে বেগম জিয়াকে মুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়