শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০১:১২ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের সঙ্গে বাণিজ্য রুট খুলল আফগানিস্তান

রাশিদ রিয়াজ : দুর্গম পাহাড়ি যোগাযোগ পথ বেয়ে এখন আফগানিস্তান থেকে মধ্য এশিয়া ও ইউরোপে পাড়ি জমাবে পণ্যবাহী ট্রাক। দশকের পর দশক ধরে যুদ্ধ ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানে আফগানিস্তানের অর্থনীতি বিপর্যস্ত হলেও এ নতুন বাণিজ্যিক রুট কিছুটা গতি সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। এ রুটটি ল্যাপিস লাজুলি করিডোর নামে পরিচিত এবং এটি দেশটির হেরাতের দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে মধ্য এশিয়া ও ইউরোপকে আফগানিস্তানকে যুক্ত করেছে। ট্রিবিউন এক্সপ্রেস

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ রুট উদ্বোধন করে বলেন, ১৭ বছর ধরে তার দেশ প্রতিবেশি দেশগুলোর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এখন এ নতুন রুট দিয়ে আফগানিস্তান থেকে ফল, ভেষজ, বস্ত্র তুর্কমেনিস্তান, আজারবাইজান, জর্জিয়া ও তুরস্কে রফতানি করা যাবে। এমনকি এ করিডোর দিয়ে মধ্যএশিয়া থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল-গ্যাস আমদানি করা যাবে। প্রেসিডেন্ট ঘানি যখন বিশ^ব্যাংকের কর্মকর্তা ছিলেন তখন ১০ বিলিয়ন ডলারের একটি জালানি সংযোগ প্রকল্প হাতে নেওয়া হয় যা তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতকে আফগানিস্তান হয়ে যুক্ত করবে। এমনকি এ রুটে সড়ক ছাড়াও রেল ও নৌচলাচলের মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়