শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৫:৩৪ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির ১৮ দফা ইশতেহার ঘোষণা

ইউসুফ বাচ্চু: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি।  নির্বাচনী ইশতেহারে রয়েছে, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে দেশের বর্তমান আট বিভাগকে ৮টি প্রদেশে উন্নীত করা হবে।  তথ্য-প্রযুক্তিনির্ভর ও রাজধানীর প্রশাসনিক বিকেন্দ্রীকর ইশতেহারে প্রধান্য পাচ্ছে। জাতীয়পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে পার্টির ইশতেহার তৈরি করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (শুক্রবার) সকাল ১০টায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বনানী অফিসে এই ইশতেহার ঘোষণা করা হয়। জাপা চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার দলের পক্ষে এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে আরো রয়েছে, নির্বাচন পদ্ধতির সংস্কার ও পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন, কৃষি উপকরণের ওপর কর-শুল্ক মওকুফ, সহজ শর্তে কৃষকদের ঋণ সরবরাহ, সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ, হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড নিষিদ্ধসহ বিভিন্ন বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়