শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৮ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফার্স্টলেডি হওয়া জীবনের কঠিন অংশ : মেলানিয়া

রাশিদ রিয়াজ : খোলামেলা এক সাক্ষাতকারে মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন তার জীবনে ফার্স্টলেডি হওয়াটাই সবচেয়ে কঠিন ব্যাপার। আর কঠোরতম অংশ হচ্ছে সেই সব মানুষ যারা তার স্বামীকে নিয়ে বিস্ফোরণ ঘটে এমন বক্তব্য দিয়েছে। আর তারাই সুযোগসন্ধানী যারা আমার নাম, আমার পারিবারিক নাম ব্যবহার করে ফায়দা লোটে। তারা সাংবাদই হোক, লেখক কিংবা কৌতুক অভিনেতাই হোক। স্টার ইউকে

ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে মেলানিয়া আরো বলেন, ট্রাম্প পরিবার মিডিয়ার প্রতিদিনের টার্গেট। কিন্তু তা কোনো বিষয় নয়। সমস্যা হচ্ছে তারা যা লেখে তা সঠিক নয়। এবং আমি প্রতিদিন এধরনের সমালোচনার জন্যে তৈরি থাকি। কিন্তু এসব অভিযোগ যে সত্যি তা বিশ^াস করি না। আমি জানি কোনটি আসলে সত্যি।

মেলানিয়া বলেন, আমি জানি সমালোচনা আমার প্রাপ্য। তা সে সাধারণ মানুষ হোক আর মিডিয়াই হোক। কিন্তু আমি তাই করব যা সঠিক এবং আমার দেশ ও মানুষ জন্যে কল্যাণ বয়ে আনবে।

স্বামীকে নিয়ে মন্তব্যে মেলানিয়া মর্মাহত হন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মার্কিন ফার্স্টলেডি জানান, এজন্যেই আমি বলি সত্যের ওপর স্থির থাকা এবং কেউ কিছু বললে তা শোনা এবং সিদ্ধান্ত নেয়ার আগে ভাবা উচিত কোনটি সত্যি ও কোনটি মিথ্যা এবং প্রতিদিন এভাবেই জীবনকে অর্থবহ করে তোলা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়