শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুক্কা প্রতীক নিয়ে নির্বাচন করবে জাগপা

রফিক আহমেদ : ২০ দলীয় জোটের শরীক জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক হুক্কা মার্কা নিয়ে অংশগ্রহণ করবে। পঞ্চগড়- ১ ও ২, দিনাজপুর- ১ এবং যশোর- ৫ আসনে নিবন্ধিত দল হিসেবে উন্মুক্ত নির্বাচন করবে জাগপা। পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কাছ রোববার সকালে প্রতীক বরাদ্দ পেয়ে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, হুক্কা মজলুম মানুষের প্রতীক এবং পঞ্চগড়ের মানুষের বিজয়ের প্রতীক। সুতরাং এই বিজয়কে কোন ষড়যন্ত্রই রুখতে পারবে না। এবার মজলুমের বিজয় সুনিশ্চিত হবে।

এসময় তিনি পঞ্চগড়ের মা, মাটি ও মানুষের নন্দিত নেতা মরহুম শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে বলেন, পঞ্চগড়ের মাটি থেকেই এই রাজনৈতিক বিজ্ঞানীর জন্ম। তাই পঞ্চগড়ের জনগণ হুক্কা মার্কায় ভোট দিয়ে শফিউল আলম প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানাবেন।

তিনি আরো বলেন, আমরা নির্বাচিত হলে মরহুম শফিউল আলম প্রধানের স্বপ্ন দেখা পঞ্চগড়ের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান, পঞ্চগড় জেলা জাগপা’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আনসার আলী, সদস্য সচিব মফিদুল ইসলাম মফি, যুব জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি শাহরিয়ার বিপ্লব, শাহজাহান সিরাজ, মো. জুয়েল ও কুয়েত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়