শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৩ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুয়েস্কার বিপক্ষে কষ্টের জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক : রোববার স্থানীয় সময় বিকালে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জেতে সান্তিয়াগো সোলারির দল। প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা হুয়েস্কা বেশ ভালোই পরীক্ষা নিল রিয়াল মাদ্রিদের। শেষ পর্যন্ত গ্যারেথ বেলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিগে বারবার পথ হারানো মাদ্রিদের ক্লাবটি।

পয়েন্ট টেবিলের তলানির দলের বিপক্ষে রিয়ালের শুরুটা হয় দারুন। অষ্টম মিনিটে ডান দিক থেকে আলভারো ওদ্রিসোলার উঁচু করে বাড়ানো বল কোনাকুনি ভলিতে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান বেল। চলতি লিগে প্রথম তিন ম্যাচের প্রতিটিতে একটি করে গোল করে শুরুটা বেশ ভালোই করেছিলেন বেল। কিন্তু এরপর ১০ ম্যাচে জালের দেখা পাননি ওয়েলস ফরোয়ার্ড। অবশেষে খরা কাটলো। ১৭তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তায়ার পরীক্ষা নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড এসেকিয়েল আভিলা। কিছুক্ষণ পর বেলের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার গনসালো মালেরো গোলপোস্ট ফাঁকা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিলে হাফ ছেড়ে বাঁচে রিয়াল। ৫৭তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ ফেরেইরোর শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন কোর্তোয়া। ৭০তম মিনিটে ইসকোর পাস পেয়ে বেলের নেওয়া শটে বল আগুয়ান গোলরক্ষকের কাঁধে লেগে দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৮৮তম মিনিটে হুয়েস্কার কলম্বিয়ার ফরোয়ার্ড কুচো এরনান্দেস ছোট ডি-বক্সের বাইরে বল পেয়ে উড়িয়ে মারেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মোই গোমেসের দারুণ ফ্রি-কিক শেষ মুহূর্তে কোর্তোয়া কোনোমতে ঠেকিয়ে দিলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

১৫ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে চতুর্থ স্থানে ওঠা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৬।

  • সর্বশেষ