শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৮, ০৬:৩০ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনারেল মোটরকে ভর্তুকি বন্ধের হুমকি ট্রাম্পের

আব্দুর রাজ্জাক: মার্কিন বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরকে সকল প্রকার ভর্তুকি দেয়া বন্ধ করার হুমকি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোম্পানিটি উত্তর আমেরিকায় কয়েকটি কারখানা বন্ধের পরিকল্পনা নেয়ায় ১৪ হাজার কর্মী চাকুরি হারাচ্ছে যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে জানান ট্রাম্প। রয়টার্স

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মঙ্গলবার জানান, জেনারেল মোটর তেল-গ্যাস চালিত গাড়ি উৎপাদন হ্রাস করে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। কোম্পানিটি ওহাইও, মিশিগান ও ম্যারিল্যান্ডে কারখানা বন্ধের পরিকল্পনা করেছে। পাশাপাশি তারা অটোমেকার তথা প্রযুক্তি নির্ভর নির্মাণও বাড়াবে যা মার্কিন শ্রম বাজারের জন্য হুমকি।

এদিকে ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই শেয়ার বাজারে কোম্পানিটির দর পতন শুরু হয়। গত সোমবারের শেয়ার বাজার সূচকে ৩.৮ পয়েন্ট কমে মঙ্গলবার তা ফের গেছে ২.৬ পয়েন্টে। তবে বন্ধ হওয়া কারখানাগুলো থেকে ক্ষতিগ্রস্ত অনেক শ্রমিককে নতুন কারখানায় স্থানান্তর ও বিনিয়োগ বৃদ্ধির কথা জানিয়েছে জেনারেল মোটর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়