শিরোনাম
◈ মেধাভিত্তিক প্রজন্ম গড়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, চালু হচ্ছে মেটার নতুন সুবিধা ◈ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ◈ রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে বিতর্ক, কী বলছে বাংলাদেশের সংবিধান ◈ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্যভাণ্ডার তৈরি করছে সরকার, আসছে নজরদারিতে ◈ ২৬ দিনের অনশন ভেঙে সমালোচনার মুখে সোনম ওয়াংচুক, ভিডিও বার্তায় দিলেন জবাব (ভিডিও) ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙলো শ্রীলঙ্কার জোট সরকার, প্রধানমন্ত্রী হলেন রাজাপাকসে

ডেস্ক রিপোর্ট : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল ভিক্রেমেনসিংহকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর করার মাধ্যমে ভেঙে গেল দেশটির জোট সরকার। শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা রানিল ভিক্রেমেনসিংহকে বরখাস্ত করেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবরটিকে ২৭ অক্টোবর শনিবার প্রধান শিরোনাম করেছে।২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজাপাকসে প্রেসিডেন্ট থাকার সময় তার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সিরিসেনা।

২০১৫ সালে রানিলের সঙ্গে জোট বেঁধে রাজাপাকসেকে নির্বাচনে পরাজিত করেন তিনি। রানিলের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সমর্থনেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু শুক্রবার সিরিসেনার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস’ ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) জানায়, তারা ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে যাচ্ছে। ফলে তিন বছর আগে গড়ে ওঠা জোট সরকারের ইতি ঘটতে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে আকস্মিক বরখাস্তের ঘটনায় শ্রীলঙ্কার রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে প্রধানমন্ত্রীকে বরখাস্তের কথা বলা হয়েছে। তবে বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী দাবি করেছেন, প্রেসিডেন্টের এই পদক্ষেপ অসাংবিধানিক এবং তিনিই প্রধানমন্ত্রী। রাজাপাকসের শপথ গ্রহণ বিষয়ে স্থানীয় টেলিভিশন চ্যানেলে রানিল বলেন, আমিই এখনো প্রধানমন্ত্রী। এই শপথগ্রহণ অসাংবিধানিক।

ইউএনপি’র জ্যেষ্ঠ নেতা এবং শ্রীলঙ্কার অর্থ ও সংবাদমাধ্যম মন্ত্রী মাঙ্গালা সামারাবিরা এক টুইট বার্তায় বলেন, সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া অসাংবিধানিক ও অবৈধ। এটা গণতন্ত্রবিরোধী একটি অভ্যুত্থান।

গত সপ্তাহে মন্ত্রিসভার এক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট সিরিসেনা। তাকে হত্যার একটি ষড়যন্ত্রের অভিযোগ ও কলম্বোতে একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের অগ্রগতি বিষয়ে এই ক্ষোভ প্রকাশ করেন সিরিসেনা। এরপরই প্রধানমন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত নেন তিনি।
উৎসঃ banglatribune

  • সর্বশেষ
  • জনপ্রিয়