শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:১২ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বারের মতো কাতারের সাথে নিরাপত্তা সহযোগিতার ঘোষণা দিল সৌদি

সাইদুর রহমান: কাতার সঙ্কট নিয়ে নতুন ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাহরাইনের রাজধানীতে অনুষ্ঠিত ‘মানামা সংলাপ’ সম্মেলনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল জুবায়ের বলেন, কাতারের সাথে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এবং কূটনৈতিক বিরোধের কারণে মধ্যপ্রাচ্যের কৌশলগত জোটে কোনো প্রভাব পড়বে না। রয়টার্সের বরাতে স্পুটনিক এ তথ্য জানিয়েছে।

আদেল জুবায়ের বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে সৌদির কৌশলগত জোটে কাতারও রয়েছে। নির্ধারিত কর্মপরিধির আওতায় জোট নিয়ে এখনও আলোচনা অব্যাহত রয়েছে।

জুবায়ের আরও বলেন, আমরা শক্তভাবে এ জোটকে সমর্থন করি এবং সম্প্রতি মিসরসহ উপসাগরীয় দেশগুলো নিয়ে কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে ২০১৭ সালের ৫ জুনে সৌদির নেতৃত্বে কয়েকটি আরব দেশ কাতার অবরোধ করে। জল, স্থল, আকাশপথ বন্ধ করে দেয়। যদিও কাতার এ অভিযোগ বরাবরই নাকচ করে দিয়েছে। সূত্র: স্পুটনিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়