শিরোনাম
◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০৫:৪৭ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এথেন্স বিরুদ্ধে বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক: বেনফিকার বিপক্ষে জিতে চ্যাম্পিয়নস লিগ শুরু করা বায়ার্ন দ্বিতীয় ম্যাচে আয়াক্সের সঙ্গে ড্র করে। গ্রিক ক্লাবের দারুণ প্রতিরোধ ভেঙে আবার তারা জয়ে ফিরল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে এক নম্বরে উঠেছিল বুূন্দসলিগা চ্যাম্পিয়নরা। কিন্তু বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে তাদের নামিয়ে আবার শীর্ষে উঠেছে আয়াক্স আমস্টারডাম। তারাও ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট পেয়েছে। প্রথমার্ধে বায়ার্ন হোঁচট খায় প্রতিপক্ষের গোলপোস্টের নিচে। ১১ মিনিটে রবার্ট লেভানদস্কি ও ১৮ মিনিটে ম্যাটস হামেলসের শট ঠেকান গোলরক্ষক ভ্যাসিলিওস বারকাস।

বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ারকে প্রথম পরীক্ষা দিতে হয় ২৯ মিনিটে। মান্তালোসের চেষ্টা রুখতে খুব বেশি কষ্ট করতে হয়নি অভিজ্ঞ এই জার্মান গোলরক্ষককে। দুই মিনিট পরই হামেস রোদ্রিগেসকে রুখে দিয়ে বায়ার্নকে হতাশ করেন বারকাস। ৩২ ও ৩৮ মিনিটে লেভানদস্কি ও জিনাবরি সুযোগ নষ্ট করলে প্রথমার্ধে গোলশূণ্য থাকে অতিথিরা।

বিরতির পর ফিরে দুটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি এথেন্স। ৫২ মিনিটে বাকাসেতাসের শট চলে যায় গোলবারের পাশ দিয়ে। ফ্রি কিক থেকে ৬ মিনিট পর দূরের পোস্টে বাইসাইকেল কিক নেন ক্লনারিদিস, অল্পের জন্য লক্ষ্যভেদ করেনি তার শট। বারবার লক্ষ্যভেদে ব্যর্থ হওয়া বায়ার্ন এগিয়ে যায় ৬১ মিনিটে। কর্নার থেকে হামেলসের বাড়িয়ে দেওয়া বলে শট নেন আরিয়েন রবেন, কিন্তু ডাচ তারকার শট প্রতিহত করলে ফিরতি ভলিতে গোলমুখ খোলেন জাভি মার্তিনেজ।

দুই মিনিট পরই রাফিনহার অ্যাসিস্টে খালি জালে বল পাঠান লেভানদস্কি। মাত্র ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। ইনজুরি সময়ের প্রথম মিনিটে আরেকবার বারকাস রুখে দেন বায়ার্নকে। তাতে টানা তিন ম্যাচ হারলেও তৃতীয়বার ৩-০ গোলে হার এড়ায় এথেন্স। এদিকে দিনের আরেক ম্যাচে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় ড্র করেছে ভ্যালেন্সিয়া। স্প্যানিশ ক্লাবটি এগিয়ে গেলেও ইয়ং বয়েসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা চতুর্থ ড্র করল ভ্যালেন্সিয়া। ‘এইচ’ গ্রুপে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা।

  • সর্বশেষ