শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০৫:২২ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় দফায় শাহাজালাল সার কারখানায় ৩০ জন চাইনিজ বিশেষজ্ঞ নিয়োগ

সোহেল রহমান : পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তার (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অ্যাসিস্ট্যান্স সার্ভিস) জন্য শাহাজালাল সার কারখানায় তৃতীয় দফা চাইনিজ বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হয়েছে। এক বছরের জন্য (মার্চ ২০১৮-ফেব্রুয়ারি ২০১৯) ৩০ জন চাইনিজ বিশেষজ্ঞের বেতন-ভাতা বাবদ মোট ব্যয় হবে ৪৯ কোটি ১২ লাখ টাকা। সরাসরি ক্রয় পদ্ধতিতে চীনা প্রতিষ্ঠান ‘মেসার্স কমপ্ল্যান্ট’ এই জনবল সরবরাহ করবে। সম্প্রতি অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত নিয়োগের একটি ভূতাপেক্ষ চুক্তি অনুমোদন দেয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন’ (বিসিআইসি)-এর আওতাধীন ‘শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ (এসএফসিএল) সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর দেশের বৃহৎ সার কারখানা। টেস্ট রান শেষে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চীনা ঠিকাদার কোম্পানির কাছ থেকে কারখানার দায়িত্ব বুঝে নেয়া হয়। কারখানাটিতে উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্রিটিক্যাল মেশিনারি ও ইকুইপমেন্ট স্থাপন করায় এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে সহায়তায়তার জন্য ওই বছর মার্চে ৬৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ১ বছরের জন্য ৬০ জন চাইনিজ বিশেষজ্ঞ জনবল নিয়োগ দেয়া হয়। এ চুক্তির মেয়াদ শেষে দ্বিতীয় দফায় ১ বছরের জন্য ৪৯ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে ৪৮ জন চাইনীজ বিশেষজ্ঞ জনবল নিয়োগ দেয়া হয়।

সূত্র জানায়, দুই দফা চাইনীজ বিশেষজ্ঞ নিয়োগ দেয়ার পরও কারখানার কারখানার প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিকরা পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন না করায় তৃতীয় দফায় ১ বছরের জন্য আবারও ৩০ জন চাইনীজ বিশেষজ্ঞ জনবল নিয়োগ দেয়া হয়েছে।

  • সর্বশেষ