শিরোনাম
◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও) ◈ নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০৫:১০ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্ন সিগারেটের মতই ক্ষতিকর!

আসিফুজ্জামান পৃথিল : সিগারেট যেরকমভাবে স্বাস্থ্যের ক্ষতি করে, ঠিক একই রকমভাবে পর্নও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন দাবি করেছেন ব্রিটিশ এমপিরা। সোমবার রাতে কমনস উইমেনস এবং সমতা কমিটির সদস্যরা অন্যান্য বড় স্বাস্থ্য সমস্যার জন্য পর্নাসক্তদের জন্যও সরকারি অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন। সকল পাবলিক প্লেসকে নারীদের জন্য নিরাপদ করতে তারা বাসে বসে মোবাইল ফোনে পর্ন দেখা নিষিদ্ধেরও সুপারিশ করেন।
এই দুই আইনপ্রনেতা গ্রুপ পর্নোগ্রাফির ক্ষতিকারক দিক বিষয়ে একটি সুপারিশমালা প্রস্তুত করেছেন। একই সঙ্গে তারা ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা করেছেন। তারা বলেছেন, ‘অনলাইন স্থানগুলো উন্মুক্ত স্থান, যেখানে নারীরা অহরহ হেনস্থার শিকার হচ্ছে।’ এ আইনপ্রনেতারা বৈশ্বিক ইন্টারনেট জায়ান্টদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়াতে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একটি প্রতিবেদনের ভিত্তিতে এ দাবি জানানো হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের নারীরা সর্বদাই যৌন হেনস্থার বিষয়ে আতঙ্কে থাকে। প্রতিবেদনে আরো বলা হয়েছে ১০ অতিক্রম করলেই মেয়রা যৌন হেনস্থার শিকার হয়। এদর অনেকেই এ ধরণের ঘটনার শিকার স্কুলের পোষাক পরিহিত অবস্থায় হয়।
রিপোর্টটিতে বলা হয়েছে ৫ জনের ২ জন নারীকেই নোংড়া ছবি পাঠানো হয়। এর ভিত্তিতে এই এমপিরা দেশজুরে পর্নবিরোধি প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন। এমপিরা একটি বিখ্যাত মামলার কথা উল্লেখ করেছেন। ২০১৫ বছর বয়সে নাথান ম্যাথুস নামে এক যুবক তার ১৬ বছর বংসি সৎ বোনকে বিভৎসভাবে খুন করে টুকরো টুকরো করেন। পরে জানা যায় সে সংঘাতময় পর্নে আসক্ত ছিলো। পুলিশ ম্যাথুসের কাছে ১৭ মিনিটের একটি পর্ন পায়। যেখানে এক নারীর সাথে যৌন মিলনের পূর্বে তাকে বেধরক মারধক করা হয়। প্রায় একই রকমভাবে সৎ বোনের ওপর নির্যাতন চালিয়েছিলো ম্যাথুস। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়