শিরোনাম
◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন!

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহির আনন্দ অশ্রুতে জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক : গতকাল থেকে ঢাকার আদূরে শুরু হয়েছে মোস্তাফিজুর রহমান পরিচালিত সিনেমা আনন্দ অশ্রুর শুটিং। ছবিটি এর আগে গত বছরের শুরুতে মানিকগঞ্জে হয়েছিল। সেখানে সাইমন-মাহি বেশকিছু কাজ শেষ করেন। এবার নতুন করে এই ছবিতে মাহির বিপরীতে যুক্ত হলেন জয় চৌধুরী।

জয় চৌধুরী বলেন,‘আমরা গতকাল থেকে আশুলিয়ার একটি কলেজে শুটিং করছি। এখানে টানা শুটিং চলবে ২০ তারিখ পর্যন্ত। শহরের একটি অংশের দৃশ্যধারণ করা হচ্ছে এখানে। এই ছবিতে আমার সাথে সাইমন সাদিক ও মাহি অভিনয় করছেন।
ছবিটিতে তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে জয় চৌধুরী বলেন, ‘আমি সবসময় দর্শকদের ভিন্নভিন্ন চরিত্রে কাজ দেখাতে চাই। এর আগের ছবিগুলোতে দর্শক আমাকে যেভাবে দেখছেন তার চেয়ে ভিন্নভাবে এই ছবিতে দেখবেন। তবে এই ছবিতে আমাকে তিনটি চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। আর ছবিটির গল্পটাও অনেক সুন্দর যা দর্শকরা গ্রহণ করবেন। আমি আশাকরি দর্শকরা একটি ভালো ছবি পেতে যাচ্ছেন।

‘দুই নয়নের আলো’ খ্যাত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘গত বছরের শুরুতে ছবিটি আমরা শুরু করেছিলাম। এরপর আমার অন্য একটি ছবি ‘জান্নাত’ নিয়ে বেশ ব্যস্ত থাকায় এই ছবিটির কাজ শুরু করতে সময় লাগলো। আমরা খুব দ্রুতই ছবিটির কাজ শেষ করে ফেলব।

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এর আগে নির্মাণ করেন ‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘মন ছুঁয়েছে মন’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘চুপি চুপি প্রেম’, ‘এমনও তো প্রেম হয়’। গত ঈদে মুক্তি পায় তার ছবি ‘জান্নাত’।

  • সর্বশেষ