শিরোনাম
◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো”

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী-পুরুষে রূপান্তর হওয়া কী জায়েজ?

সাইদুর রহমান : অপারেশন অথবা অন্য কোনো উপায়ে মানুষের লিঙ্গ পরিবর্তন করে ছেলে বা মেয়েতে রূপান্তর করা হয়। অনেক সময় শারীরিক কোন সমস্যা ছাড়াই ইচ্ছে করে লিঙ্গ পরিবর্তন করা হয়। এ কাজ কী শরীয়তসম্মত?

এ ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, স্বাভাবিকভাবে কোনো পুরুষ কিংবা মহিলা অপারেশন অথবা ঔষধ ব্যবহারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করা শরীয়তের বিধান ‘আল্লাহর সৃষ্টি পরিবর্তন’ এর অর্ন্তভূক্ত। আর তা হারাম।

তবে যদি কোনো পুরুষ অথবা মহিলার মধ্যে অস্বাভাবিক কোনো আলামত প্রকাশিত হয় যেমন, পুরুষের শরীরে মহিলাদের কোনো অঙ্গ পাওয়া অথবা কোনো মহিলার শরীরে পুরুষের কোনো অঙ্গ পাওয়া অথবা কোনো পুরুষ অথবা মহিলার শরীরে একেই সঙ্গে পুরুষ এবং মহিলার শরীরের কোনো অঙ্গ থাকলে তা শরীয়তের দৃষ্টিতে আইব তথা ত্রুটি বলে গণ্য করা হবে।

এক্ষেত্রে নিয়ম হলো, আইব তথা শারীরিক ত্রুটি দূর করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ এবং মুবাহ। অতএব উপরে বর্ণিত কোনো শারীরিক ত্রুটি পরিলক্ষিত হলেই কেবল অপারেশন অথবা ওষুধের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করা জায়েজ হবে। এবং এর অপারেশন করা ডাক্তারদের জন্য বৈধ হবে।

আর যদি শারীরিক কোনো ত্রুটি না থাকে ইচ্ছে করেই এরূপ করা হয় তাহলে তা বৈধ হবে না এবং এ কাজের অপারেশন করা ডাক্তারদের জন্যেও বৈধ হবে না। সূত্র : ফতুয়া দারুল উলুম করাচি , ফতুয়া নং ১/১৪৩৮, ২২ এপ্রিল , ২০১২

  • সর্বশেষ
  • জনপ্রিয়