শিরোনাম
◈ শেষের পথে চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ◈ ১০ টাকার নোটের দাম ২০ হাজার, সুন্দরবনে দস্যুদের অভিনব চাঁদাবাজি ◈ সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি ◈ পুলিশি হামলার বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের ◈ কারাগারের নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, সিসিটিভি নজরদারি ও আকস্মিক পরিদর্শন বাধ্যতামূলক ◈ সরকারি দপ্তরে ঘুষ-খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান ◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র ◈ সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব: গবেষণা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৮, ০৪:০৪ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুকে নিয়ে ফিডব্যাকের লুমিনের গানের ভিডিও

নিজস্ব প্রতিবেদক: বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে গানের ভিডিও। জনপ্রিয় ব্যান্ডদল ‘ফিডব্যাক’এর ভোকাল লুমিনের কন্ঠে মহান এই নেতার মৃত্যবার্ষিকী উপলক্ষে ১৪ আগস্ট প্রকাশ হবে ভিডিওটি।

মেহেরপুর জেলার মুজিবনগর, রাজধানী ধানমন্ডির ৩২ নম্বর-এ অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে চিত্রায়িত হয়েছে এই গানটি। যার শিরোনাম ‘বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধুর লড়াকু ও সংগ্রামী জীবন, মৃত্যু এসব দিয়ে গানটি লিখেছেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। সুর করেছেন সাজেদ ফাতেমী।

গানটির সংগীত আয়োজন করেছেন জে আর সুমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈয়দ তানভীর আহমেদ। যিনি এর আগে ‘বীরাঙ্গনা’ ও ‘পচিশে মার্চ’ নামে দুই গানের ভিডিও নির্মাণ করে প্রসংসা পেয়েছিলেন।

গানটির গীতিকার দেওয়ান লালন আহমেদ বলেন, ‘বুকের মাঝে ধারণ করি দেশপ্রেম, ধারণ করি মহান মুক্তিযুদ্ধ, ধারণ করি মহান নেতা বঙ্গবন্ধুকে। সেই প্রত্যয় বুকে নিয়ে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বঙ্গবন্ধুর স্মরণে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ গান।’

সমাজের প্রত্যেক শ্রেণি পেশার মানুষের চেতনায় বঙ্গবন্ধু ও তাদের উপলব্ধিকে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এ গানের ভিডিওতে মেহেরপুরের মুজিবনগরে একসাথে হাজারো মানুষ মানচিত্রে সামিল হয়েছে এবং বঙ্গবন্ধুকে স্মরণ করেছে বাতি জ্বালিয়েছেন।

‘বঙ্গবন্ধু’কে গানটি পার্পল ভিশনের ব্যানারে নির্মিত। ১৪ আগস্ট গানটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

  • সর্বশেষ