শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৮, ১১:২০ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০১৮, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. জাফর ইকবালকে মৃত দেখাচ্ছে বাংলা উইকিপিডিয়া

ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় শিশু সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালকে মৃত দেখাচ্ছে বাংলা উইকিপিডিয়া। সেখানে তাঁর জন্ম তারিখ লেখা রয়েছে ২৩ ডিসেম্বর, ১৯৫২। পাশে মৃত্যু সন ২৯ জুলাই, ২০১৮ লেখা রয়েছে। যদিও তিনি এখনো বেঁচে আছেন। ২ আগস্ট ১১টা ৩৪ মিনিটে এ তথ্য সংযোজন করা হয়। তবে ইংরেজি উইকিপিডিয়াতে অবশ্য এমন কোন তথ্য নেই।

উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। যে কেউ এখানে লিখতে পারে। বস্তুনিষ্ঠ উৎস থেকে নেয়া তথ্যগুলোই এখানে স্থান পায়। তবে উৎস ঠিক না থাকলে এই তথ্য মুছে ফেলা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলা উইকিপিডিয়ার সাইটে এ তথ্যটি পাওয়া যাচ্ছিলো।

এর আগে ২৪ জুন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকেও মৃত দেখিয়েছিলো উইকিপিডিয়া। পরে তথ্যটি মুছে ফেলা হয়েছিলো।

সূত্র : যমুনা টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়