শিরোনাম
◈ প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার ◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ◈ দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ বাংলাদেশে, কূটনৈতিক চাপে ভারত ◈ বিজয়ের মাসজুড়ে বিএনপির কর্মসূচি, ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে থাকবেন তারেক রহমান ◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি ◈ ১৫০০ বছরের প্রাচীন স্থাপনা তুরস্কে অবস্থিত হায়া সোফিয়ার নিচে সুড়ঙ্গের রহস্য, শতাব্দী পর মিলল সন্ধান ◈ লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি ◈ রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বসিলা সেতুর পাশে ৩ হাজার একরের বিশাল আবাসন প্রকল্প ◈ আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে কলেজে ভর্তি প্রক্রিয়া উন্মুক্ত করলো আন্তঃশিক্ষা বোর্ড

তরিকুল ইসলাম সুমন: অবশেষে কলেজে ভর্তি প্রক্রিয়া উন্মুক্ত করলো আন্তঃশিক্ষা বোর্ড। এর ফলে ভর্তি বঞ্চিতরা দেশের যে কোনো কলেজে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবেন। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। সে অনুযায়ী ১-১৪ আগস্ট পর্যন্ত উন্মুক্ত ভর্তি কার্যক্রম চলবে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশীদ বলেন, একাদশ শ্রেণির অনলাইনে ভর্তি প্রক্রিয়া শেষ হলেও এখনো চার হাজার ৬২৩ শিক্ষার্থী কোনো কলেজের জন্য মনোনীতি হয়নি। অনলাইনে একাদশে ভর্তি তিন দফায় আয়োজনের কথা থাকলেও চতুর্থ ধাপেও ভর্তিইচ্ছুরা মনোনীত হয়নি। তাদের কথা বিবেচনা করেই ভর্তি প্রক্রিয়া উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, কেউ কলেজ ভর্তি থেকে বঞ্চিত হবে না, এ সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ১-১৪ আগস্ট পর্যন্ত দেশের যেসব কলেজে আসন খালি রয়েছে, সেখানে নূন্যতম কাম্য জিপিএর ভিত্তিতে সরাসরি কলেজে গিয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। পরবর্তীতে ২৬-২৮ আগস্টের মধ্যে সরাসরি ভর্তি হওয়া শিক্ষার্থীদের কলেজ থেকে নিশ্চয়ন করে স্ব-স্ব শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। আবেদনকারীদের বাহিরেও নতুন করে আরও অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারেন।

এদিকে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার সারাদেশে এসএসসি ও দাখিল পরীক্ষায় পাস করেছে ১৪ লাখ ৯৩ হাজার ১৮৭ শিক্ষার্থী। এ পর্যন্ত ১২ লাখ ৬০ হাজার ৮৬২ শিক্ষার্থী ভর্তি হয়েছে। সেই হিসেবে দুই লাখ ৩২ হাজার ৩২৫ শিক্ষার্থী এসএসসির পর ঝরে পড়েছে।

অন্যদিকে, আবেদন করেও এখনও ভর্তির জন্য মনোনীত হয়নি চার হাজার ৬২৩ শিক্ষার্থী। তাদের অনেকেই প্রতিদিন শিক্ষা বোর্ডে গিয়ে ধর্ণা দিচ্ছেন। অথচ গত ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।

  • সর্বশেষ