শিরোনাম
◈ ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী ‎সালাহউদ্দিন আহমদ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৬৩ জনের ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ, ইরানের একাধিক শর্তে বাড়ছে উত্তাপ ◈ কীসের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী ◈ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী ◈ সম্পর্ক স্বাভাবিকের চেষ্টার মধ্যে ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, বাংলাদেশে আসার আগে করেছেন চীন সফর ◈ ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ◈ যে কারণে কারাগারে পাঠানো হয়েছে ‘ভাইরাল মিজানকে’, জানা গেল নেপথ্যের ঘটনা ◈ ভারতে ফের ছাত্র আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ১২:১৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসিক নির্বাচন নিয়ে ব্যস্ত নাটোরের রাজনীতিকরাও

ডেস্ক রিপোর্ট : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নাটোরের রাজনৈতিক অঙ্গনও। বিশেষ করে রাজশাহীতে বিএনপির জনসংযোগে ককটেল হামলায় নাটোরের দুই ব্যক্তির জড়িত থাকার অভিযোগ প্রধান রাজনীতিকদের মধ্যে প্রভাব ফেলেছে। এছাড়া প্রতিদিনই নাটোরের রাজনীতিকরা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে ছুটছেন রাজশাহীতে। তাই রাসিক নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে পড়েছেন নাটোরের রাজনীতিকরা।

নাটোর জেলা আওয়ামী ও বিএনপির অর্ধ-শতাধিক নেতা এই প্রচারণায় অংশ নিয়েছেন। তবে উভয় দলেরই দাবি, কেন্দ্রীয় নির্দেশনায় তারা নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন। নিজ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আর পরিচিতজনদের দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেওয়াতেই তারা সেখানে যাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ বলেন, রাসিক নির্বাচনি প্রচারণায় সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল ছাড়াও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইতোমধ্যে অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও প্রচারণায় অংশ নিয়েছেন। মালেক শেখ বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে যে, রাজশাহী বিভাগের আট জেলার আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাসিক নির্বাচনি এলাকায় তাদের আত্মীয়, বন্ধু ও পরিজনদের কাছ থেকে দলীয় প্রার্থীর পক্ষে ভোট আদায়ে প্রচারণায় অংশ নেবেন। এরই ধারাবাহিকতায় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান, কেন্দ্রীয় বিএনপির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর রাসিক নির্বাচনি জনসংযোগে ককটেল হামলার পর রাজশাহীতে বিভাগীয় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আটটি বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নির্দেশ দেয়া হয়েছে, যাতে প্রত্যেকেই তাদের পরিচিত, আত্মীয় ও বন্ধুদের সাথে দেখা করে দলীয় প্রার্থীর পক্ষে ভোট সংগ্রহ করেন। জেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়মিতভাবে রাসিক নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বলে দাবি করেন তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নাটোরের রাজনৈতিক অঙ্গনও। বিশেষ করে রাজশাহীতে বিএনপির জনসংযোগে ককটেল হামলায় নাটোরের দুই ব্যক্তির জড়িত থাকার অভিযোগ প্রধান রাজনীতিকদের মধ্যে প্রভাব ফেলেছে। এছাড়া প্রতিদিনই নাটোরের রাজনীতিকরা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে ছুটছেন রাজশাহীতে। তাই রাসিক নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে পড়েছেন নাটোরের রাজনীতিকরা।

নাটোর জেলা আওয়ামী ও বিএনপির অর্ধ-শতাধিক নেতা এই প্রচারণায় অংশ নিয়েছেন। তবে উভয় দলেরই দাবি, কেন্দ্রীয় নির্দেশনায় তারা নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন। নিজ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আর পরিচিতজনদের দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেওয়াতেই তারা সেখানে যাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ বলেন, রাসিক নির্বাচনি প্রচারণায় সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল ছাড়াও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইতোমধ্যে অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও প্রচারণায় অংশ নিয়েছেন। মালেক শেখ বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে যে, রাজশাহী বিভাগের আট জেলার আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাসিক নির্বাচনি এলাকায় তাদের আত্মীয়, বন্ধু ও পরিজনদের কাছ থেকে দলীয় প্রার্থীর পক্ষে ভোট আদায়ে প্রচারণায় অংশ নেবেন। এরই ধারাবাহিকতায় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান, কেন্দ্রীয় বিএনপির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর রাসিক নির্বাচনি জনসংযোগে ককটেল হামলার পর রাজশাহীতে বিভাগীয় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আটটি বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নির্দেশ দেয়া হয়েছে, যাতে প্রত্যেকেই তাদের পরিচিত, আত্মীয় ও বন্ধুদের সাথে দেখা করে দলীয় প্রার্থীর পক্ষে ভোট সংগ্রহ করেন। জেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়মিতভাবে রাসিক নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বলে দাবি করেন তিনি। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়