শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০৩:৫৪ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিন সীমান্তে পাল্টাপাল্টি হামলায় নিহত ২

আব্দুর রাজ্জাক: ইসলায়েল-ফিলিস্তিন সীমান্তে পাল্টাপাল্টি হামলায় অন্তত ২জন নিহত হয়েছে। ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম-তীরে একজন ফিলিস্তিনির ছুরিকাঘাতে একজন ইসরায়েলি নিহত হয়েছে। পরে ইসায়েলের পাল্টা হামলায় হত্যাকারীও নিহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে। ছুরি হামলার ঘটনায় আরো অন্তত ২জন আহত হয়েছে বলে জানিয়েছে ‘রয়টার্স’।

ইসরায়েলি অ্যামবুলেন্স সার্ভিসের মুখপাত্র ম্যাগেন ডেভিড অ্যাডাম জানান, আহতের একজনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। যদিও অন্যজন খুবই সামান্য আহত হয়েছে বলে জেরুসালেম হাসপাতালের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ছুরি হামলাকারীকে রামাল্লার একজন অধিবাসী গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ‘চ্যানেল নিউজ এশিয়া’।

এদিকে ছুরি হামলাকারীর প্রশংসা করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নিয়ন্ত্রণকারী হামাস। যদিও প্রতিবেদনটি লেখা পর্যন্ত ফিলিস্তিন কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি। ‘এটি ছিল খুবই সাহসী ও বীরত্বপূর্ণ কাজ কারণ ইসরায়েলিরা প্রতিনিয়তই সেখানে আমাদের বিরুদ্ধে অন্যয় আচরণ করছে’ বলে মন্তব্য করেছেন হামাসের মুখপাত্র ফাওজি বারহোম। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়