শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০৩:১৩ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ২ হাজার কোটি ডলারের পণ্যের উপর শুল্কারোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয় ইউনিয়ন

নূর মাজিদ: মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এবার ২ হাজার কোটি ডলারের শুল্কারোপ করতে চলেছে ইউরোপিয় ইউনিয়ন। ইউরোপিয় ইউনিয়নের ট্রেড কমিশনার সিসিলা ম্যালস্ট্রম বুধবার সুইডিশ দৈনিক দ্যগ্নেস নেইহটার’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন।

এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইইউভুক্ত দেশগুলোর গাড়ি রপ্তানির ওপর আরোপিত বাড়তি শুল্ক প্রত্যাহার না করে তবে ইউরোপও পাল্টা পদক্ষেপ নেবে। এই লক্ষ্যে মার্কিন পণ্যের একটি তালিকা প্রণয়নের কাজ করছে ইইউ ট্রেড কমিশন। এই সকল পণ্যে আরো ২ হাজার কোটি ডলারের শুল্কারোপ করা হবে।

নতুন এই শুল্কারোপের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বিশেষ অঙ্গরাজ্যকে লক্ষ্যবস্তু বানানো হবেনা বলেই তিনি জানান। মূলত, ইইউ চাইছে এবার যুক্তরাষ্ট্রে থেকে আমদানিকৃত কৃষি যন্ত্রপাতি, মেশিনারি টুলস, উচ্চ-প্রযুক্তি পণ্যের ওপর এই সমস্ত শুল্কারোপ করতে। তবে, চূড়ান্ত তালিকায় আরো মার্কিন পণ্য অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা রয়েছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়