শিরোনাম
◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁধের ইনজুরিতে মাঠের বাইরে ঋদ্ধিমান সাহা

স্পোর্টস ডেস্ক: ভারতের এক নাম্বার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা কাঁধের ইনজুরিতে টেস্টে কমপক্ষে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন। যদিও অস্ত্রোপচার লাগবে কি না, সেটি এখনও নিশ্চিত নয়। তবে আগামী দুই মাস তাকে ব্যাট হাতে নিতেই নিষেধ করেছেন চিকিৎসক।
চোটটা যেন পিছুই ছাড়ছে না ঋদ্ধিমান সাহার। বছরের শুরুতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ০ ও ৮ রান করেছিলেন, এরপর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে দেশে ফিরেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। আইপিএলের সময় চোট লাগে বুড়ো আঙুলে। এজন্যই আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টটি খেলা হয়নি তার। তবে সমালোচনার ভয়ে নির্বাচকরা তখন তার ওই চোটের কথা গোপন করেন।
গত জুনের শুরুতে ওই চোটের কথা স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক বিবৃতিতে তারা জানায়, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান। তার সেরে উঠতে পাঁচ থেকে ছয় সপ্তাহ লাগবে।
এই ঘটনার পর ইনজুরি ম্যানেজম্যান্টের ব্যাপারে বিসিসিআইয়ের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠে। ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন করা হয় ঋদ্ধিমানকে। এনসিএ জানিয়েছিল, পাঁচ থেকে ছয় সপ্তাহ লাগবে তার সেরে উঠতে। তবে এখন মনে হচ্ছে, সব মিলিয়ে পাঁচ থেকে ছয় মাসই লেগে যাবে। ক্রিকইনফো

  • সর্বশেষ