শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৪:১৩ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবীদ্বারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লার দেবীদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের স্মরণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেবীদ্বার এ বি এম গোলাম মোস্তফা স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন করেন, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

উপজেলা নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা খগেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।

খেলায় বালক বিভাগে দেবীদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে গুনাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে বারুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়