শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০১:০৯ রাত
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ খুন করার স্বপ্ন দেখেন আপনি?

ডেস্ক রিপোর্ট : একেক মানুষের স্বপ্ন একেক রকমের হয়। একজন মানুষের স্বপ্ন আরেকজন দেখতে পারেন না বলে তা নিয়ে গবেষণা করা বেশ কঠিন বটে। এরপরেও স্বপ্ন ও দুঃস্বপ্ন নিয়ে অনেক গবেষণা হয়। এমনই এক গবেষণায় দেখা গেছে, কেউ যদি মানুষ খুন করার স্বপ্ন দেখে, তার মানে হলো তিনি একজন সৃজনশীল মানুষ।

‘ড্রিমিং’ জার্নালে প্রকাশিত হয় জার্মানির হাইনরিখ-হাইন ইউনিভার্সিটি ডুসেলডরফের এই গবেষণার তথ্য। সেখানে সহিংস স্বপ্নগুলোর ব্যাপারে আলোকপাত করা হয়। খবর আইএফএলসায়েন্স।

ওই ইউনিভার্সিটির গবেষক জোনাস ম্যাথেস মানুষের সহিংস স্বপ্ন দেখার মাত্রা নির্ণয়ের চেষ্টা করেন। এ ছাড়া কী পরিস্থিতিতে মানুষ এসব স্বপ্ন দেখে সেটাও বের করার চেষ্টা করেন।

দুই ধাপের এই গবেষণায় ৩৯ জন এবং ৬০ জনের দুটি দলকে প্রশ্ন করা হয়। তাদের সবাই নিয়মিত দুঃস্বপ্ন দেখেন বলে জানান। তাদেরকে ২৮ দিন ধরে ড্রিম জার্নালে স্বপ্ন লিখে রাখতে বলা হয়। প্রথম দলকে একটি সুপরিচিত মনস্তাত্ত্বিক প্রশ্নপত্রের মাধ্যমে মূল্যায়ন করা হয়। পরের দলটির মানুষের সহিংসতা, বাতিক এবং সৃজনশীলতা বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, দুঃস্বপ্নে মানুষ ভয়াবহ মাত্রায় হিংস্র হতে পারে। প্রথম দলে ১৮-২৮ শতাংশ স্বপ্নে দেখা যায় তারা অন্য কোনো মানুষের সঙ্গে হিংস্র আচরণ করেন। অনেক সময়েই দেখা যায় তারা ওই মানুষটিকে খুন করছেন। তবে তারা আত্মরক্ষার্থেই তা করেন।

ওইসব মানুষের ব্যক্তিত্বের বিশ্লেষণ থেকে দেখা যায়, যারা এ ধরনের সহিংস স্বপ্ন দেখেন তাদের বাস্তব জীবনেও কিছুটা সহিংসতার ইতিহাস থাকতে পারে। শুধু তাই নয়, যারা বাস্তব জীবনে বেশি সৃজনশীল তারা এ ধরনের স্বপ্ন বেশি দেখেন।

ঘুমের সময়ে মানুষ সেটাই স্বপ্নে দেখে যা তারা বাস্তব জীবনে চাপা দিয়ে রাখতে চায়, যেমন প্রচণ্ড রাগ বা ঘৃণার অনুভূতি। এই অনুভূতিগুলোই স্বপ্নে সহিংসতা হয়ে দেখা দেয়। যারা সৃজনশীল তারা বেশি সক্রিয় হন এ সময়ে। প্রিয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়