শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৯:১২ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রিসভায় প্রশংসার জোয়ারে ভাসল নারী ক্রিকেটাররা

রাকিব খান : নারীদের সপ্তম এশিয়া কাপ টি-টুয়েন্টি ক্রিকেটের ফাইনালে শক্তিশালী ভারতকে তিন উইকেটে পরাজিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছিলো চলতি মাসের ১০ জুন। সে সুবাদে তাদেরকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়ে বলেন, ‘নারীদের সপ্তম এশিয়া কাপ টি-টুয়েন্টি ক্রিকেটের ফাইনালে শক্তিশালী ভারতকে তিন উইকেটে পরাজিত করে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্রিকেটে বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক শিরোপা এনে দিয়েছে। এজন্য তাদের মন্ত্রিসভা অভিনন্দিত জানিয়েছে।’-জাগো নিউজ

  • সর্বশেষ