শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৬:১০ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিভির দর্শক ৮৩%: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের টেলিভিশন দর্শকের ৮৩ শতাংশ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মৌলভীবাজারের সংসদ সদস্য আব্দুল মতিনের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।

বেসরকারি টেলিভিশন চালু হওয়ায় সরকারি টেলিভিশন বিটিভির জনপ্রিয়তা কমে না গিয়ে আরও বেড়েছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “এখন পর্যন্ত বিটিভি দর্শকদের কাছে সব থেকে সমাদৃত চ্যানেল। অন্য যে কোনো সময়ের চেয়ে বিটিভি এখন জনমুখী দর্শক নন্দিত অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। পুরনো অনেক অনুষ্ঠান বাদ দিয়ে সময়োপযোগী অনেকগুলো অনুষ্ঠান প্রচার করছে।
“এতে দর্শকদের জনপ্রিয়তা পূর্বের থেকে আরও বৃদ্ধি পেয়েছে।”

‘ডিসেম্বরের মধ্যে’ শতভাগ গ্রামে বিদ্যুৎ

সরকারি দলের মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বর্তমানে ৯০ শতাংশ গ্রামে বিদ্যুত পৌঁছে গেছে।

“আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ গ্রামে বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা যায়।”

সংরক্ষিত আসনের সফুরা বেগমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, “বর্তমানে বিদ্যুৎ বিতরণ লাইনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার, সঞ্চালন লাইনের পরিমাণ ১১ হাজার ৬০ কিলোমিটার, গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা ৩৫ হাজার ৪০ এমভিএ।”

প্রতিমাসে ৩ লাখ গ্রাহক সংযুক্তির মাধ্যমে আগামী অর্থ বছরে শতভাগ বিদ্যুতায়ণের প্রচেষ্টা অব্যহত আছে বলে প্রতিমন্ত্রী জানান।
সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়