শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০৪:০৭ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি হিসেবে আজ শপথ নেবেন হাবিবুন

আসাদুজ্জামান সম্রাট : বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী বেগম হাবিবুন নাহার খালেক আজ সকাল ১১টায় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে শপথ বাক্য পাঠ করাবেন। এ নিয়ে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন।

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়ে জয়লাভ করেন। তার পদত্যাগের কারণে শূন্য আসনে উপ-নির্বাচনে তার স্ত্রী হাবিবুন নাহার খালেককে মনোনয়ন দেয়া হয়। তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগেও তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিজয়ী হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়