শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৮:৩৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঞ্জাবির নাম জামদানি!

শুভ : ঈদে পাঞ্জাবি ছাড়া অপূর্ণই থেকে যায় পোশাকের কেনাকাটা। তাই সব বয়সী পুরুষের প্রথম লক্ষ্য থাকে চোখ ধাঁধানো নকশার পাঞ্জাবি। তবে যারা এখনো ঈদের পাঞ্জাবি কেনেননি তারা একবার ঘুরে আসতে পারেন নগরের জিইসি মোড়ের ঐতিহ্যবাহী খাজা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সে।

খাজা টেইলার্সে এবার ঈদের বাহারি পাঞ্জাবি কালেকশনে আছে লিলেন, আদ্দি, প্রিমিয়ামসহ সূতি কাপড়ে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবি। এর মধ্যে ক্রেতাদের বেশি আকর্ষণ করছে জামদানি নামের এক্সক্লুসিভ পাঞ্জাবি। পুরান ঢাকায় তাঁতের তৈরি জামদানি কাপড়ের বিশেষ এ পাঞ্জাবির দাম পড়ছে ৯ হাজার ৯৯০ টাকা।

তবে শুধু জামদানি পাঞ্জাবি নয়, খাজা টেইলার্সে সূতি কাপড়ের তৈরি বিভিন্ন পাঞ্জাবি আড়াই হাজার থেকে ১০ হাজার টাকায়, লিলেন কাপড়ের পাঞ্জাবি সাড়ে ৫ হাজার থেকে ৭ হাজার ৩০০ টাকায়, আদ্দি কাপড়ের পাঞ্জাবি ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় এবং প্রিমিয়াম কাপড়ের পাঞ্জাবি আড়াই হাজার থেকে ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

পাঞ্জাবি ছাড়াও অরবিন্দ কাপড়ের শার্ট দেড় থেকে আড়াই হাজার টাকায়, রেমন্ড কাপড়ের শার্ট ২ থেকে ৩ হাজার টাকায়, জেমস কাপড়ের শার্ট ২ থেকে ৪ হাজার টাকায় এবং গিজা হাউস কাপড়ের শার্ট ২ থেকে আড়াই হাজারে মিলছে এখানে।
এ ছাড়াও অরবিন্দ, রেমন্ড, জেমস এবং গিজা হাউসের বিভিন্ন কাপড়ের প্যান্ট মিলছে ২ হাজার থেকে ৪ হাজার টাকায়।
খাজা টেইলার্সে পাঞ্জাবি, শার্ট কিংবা প্যান্টের কাপড় বাইরে থেকে নিয়েও সেলাইয়ের সুযোগ আছে বলে জানান টেইলার্সটির এক বিক্রয় কর্মকর্তা। এ ক্ষেত্রে ৭৩৫ টাকায় পাঞ্জাবি, ৪৫০ টাকায় শার্ট এবং ৬৫০ টাকায় প্যান্ট সেলাই করা যাবে।

খাজা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের মালিক শাহেদ সেলিম  বলেন, হালফ্যাশনে নান্দনিক পোশাক সেলাইয়ে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এ কারণে নানা পেশা ও শ্রেণির মানুষের কাছে খাজা টেইলার্স আস্থা অর্জন করেছে।
তিনি বলেন, ক্রেতাদের বাড়তি চাপ সামলাতে নগরের ফিনলে স্কয়ারে নতুন আরেকটি আউটলেট চালু করেছি আমরা। যেখানে রেডিমেট বিভিন্ন পোশাক সূলভ মূল্যে পাবেন ক্রেতারা। সূত্র : বাংলানিউজকে

  • সর্বশেষ