শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৩:৩২ রাত
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়লেরে মাটতিে প্রীতি ম্যাচ খেলতে চান না

স্পোর্টস ডেস্ক: মুক্তিকামী ফিলিস্তিনিদের আন্দোলনে উত্তাল জেরুজালেম। দিনের পর দিন ইসরায়েলি বাহিনীর দমন নিপীড়নের শিকার হয়ে আসছেন তারা। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি মৃত্যু উপত্যকায় পরিণত হলেও সেই ইসরায়েলের জেরুজালেমেই ম্যাচ খেলতে যাচ্ছে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ঠিক আগ দিয়ে জুনের ৯ তারিখে নেতানিয়াহুর দেশের বিপক্ষে জেরুজালেমে এক প্রীতি ম্যাচ খেলবে সাম্পাওলির দল।। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন সেই ম্যাচ নিয়ে ইতিবাচক হলেও সেখানে খেলতে মন সায় দিচ্ছে না আর্জেন্টাইন কোচ সাম্পাওলির।

হাইতির বিপক্ষে বিশ্বকাপপূর্ব এক প্রীতি ম্যাচে ৪-০ গোলের জয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন আর্জেন্টিনার কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের মাটিতে ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘আমি ম্যাচটি বার্সেলোনায় খেলতে চেয়েছিলাম। বিশ্বকাপের আগে কম ভ্রমণ করতে চেয়েছিলাম আমরা।’

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ নিয়ে আর কথা না বললেও তার মুখে উঠে এসেছে হাইতির বিপক্ষে দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা। ‘আমি বর্তমানে খুব উজ্জীবিত। আমার মনে হয়, আইসল্যান্ডের বিপক্ষেও আজকের মতই অবস্থা হবে। হাইতির রক্ষণভাগ ছিল অনেক দৃঢ় যে কারণে আমরা চেষ্টা করেছি এটার সুযোগ নিতে।’

ম্যাচ বদলি হিসেবে আগুয়েরো, বানেগা, রোহোরা নামলেও লা বোম্বরেনা স্টেডিয়ামে নামার সুযোগ হয়নি পাওলো দিবালার। এ ব্যাপারে নিজের ব্যাখ্যা দেন সাম্পাওলি। ‘আমরা প্রথমার্ধে মাত্র একটি গোল পেয়েছি, যে কারণে দ্বিতীয়ার্ধে আর তাকে নামাইনি। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়