শিরোনাম
◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের আমদানিতে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র ◈ জ্বালানি তেলের সাশ্রয়ে ভার্চুয়াল সভা-সেমিনার ও প্রশিক্ষণে জোর দেওয়ার নির্দেশ ◈ ভারত-চীন নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে, সাত ঘণ্টা ফোন বন্ধ, প্রশাসনে তোলপাড়

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৭:৪২ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারো নাম কী আব্দুল মুত্তালিব রাখা যাবে?

সাইদুর রহমান : আব্দুল অর্থ বান্দা। সাধারণত আল্লাহ নিরানব্বই নামের সাথে মিলিয়ে এভাবে নাম রাখা হয়। যেমন আব্দুল করীম। এখানে করীম বা আল-কারিম আল্লাহর গুণবাচক নামের একটি। কিন্তু অনেকে মনে করে, মুত্তালিব আল্লাহর নাম। এজন্য আব্দুল যোগ করে আব্দুল মুত্তালিব নাম রাখে।

এ ধারণা সম্পূর্ণ ভুল। মুত্তালিব আল্লাহর কোন নাম নয়। এভাবে আব্দুল মুত্তালিব নাম রাখাও যাবে না। মুত্তালিবের শুরুতে আব্দুল যোগ করা ভুল। আব্দুল মুত্তালিব নামের ইতিহাস হলো, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দাদার নাম ছিল শায়বা। তিনি ছোট থাকতেই তার পিতা হাশিমের ইন্তেকাল হয়ে যায় এবং তিনি নানার বাড়িতে লালিত-পালিত হতে থাকেন। তিনি যখন বালেগ হওয়ার কাছাকাছি বয়সে উপনীত হলেন তখন তাঁর চাচা মুত্তালিব তাকে আনার জন্য মদীনায় গেলেন।

ভাতিজাকে উটের পিছনে বসিয়ে তিনি যখন মক্কায় প্রবেশ করছিলেন, তখন যাদের জানা ছিল না তারা ভাবল যে, মুত্তালিব সফর থেকে একটি গোলাম খরিদ করে এনেছেন। তারা শাইবাকে ‘আবদুল মুত্তালিব’ (মুত্তালিবের গোলাম) বলে ডাকতে লাগল। তিনি মানুষকে যতই বললেন, সে আমার ভাতিজা, আমার ভাই হাশেমের পুত্র, কিন্তু শাইবা ‘আবদুল মুত্তালিব’ নামেই প্রসিদ্ধ হয়ে গেলেন।

অতএব আবদুর রহমান, আবদুর রহীমের মতো আবদুল মুত্তালিবও কারো নাম হতে পারে এ ধারণা ঠিক নয়। মুত্তালিব আল্লাহ তাআলার নিরানব্বই নাম বা আসমাউল হুসনার অন্তর্ভুক্ত নয়। সুতরাং এ নাম রাখা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়