শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বা‌সি গ্রিল্ড চি‌কেন কাঁচা মাংসের সঙ্গে!

ডেস্ক রিপোর্ট: বা‌সি গ্রিল্ড চি‌কেন কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করায় মুরাদপুরের হো‌টেল জামান রেস্টু‌রেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস‌কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই এলাকার আ‌য়োজন হো‌টেল অ্যান্ড রেস্টু‌রেন্ট‌কে ইফতার সাম‌গ্রী নিউজপ্রিন্টের ওপর বিক্রির জন্য সংরক্ষণ ও জি‌লি‌পি তৈ‌রি‌তে হাই‌ড্রোজ ব্যবহার করায় ৫০ হাজার টাকার জরিমানা করা হয়।

সোমবার (২৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এসব জরিমানা করেন।

অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক বিকাশ চন্দ্র দাস ডবলমু‌রিং থানায় বাজার তদার‌কি কার্যক্রমে অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে খাদ্যদ্রব্য উৎপাদন, একই ফ্রি‌জে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ করায় ওরিয়েন্টাল রেস্টু‌রেন্ট‌কে ২০ হাজার ও ঘ‌রোয়া রেস্টু‌রেন্ট‌কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার ইপিজেড থানার কল‌সি দী‌ঘির পাড় বাজা‌রে তদার‌কিমূলক কার্যক্রমে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভাই ভাই স্টোরকে ৫০ হাজার, আল্লাহর দান হো‌টেল‌কে নোংরা প‌রি‌বে‌শে ইফতার সাম‌গ্রী তৈরি করায় ৯ হাজার, রিয়াজের মাংসের দোকান‌কে মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকার জরিমানা করেন। সূত্র :বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়