শিরোনাম
◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল শেষ করে ঢাকায় পা রাখছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক:উত্তেজনা, আকর্ষণ আর দর্শকপ্রিয়তার আইপিএল শেষ। বাংলাদেশের মানুষ বুকভরা আশা নিয়ে বসে ছিল, সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ হবে চ্যাম্পিয়ন। কিন্তু অসি শেন ওয়াটসনের অতিমানবীয় ব্যাটিংয়ে শিরোপা স্বপ্ন ভেঙে তছতছ হয়ে গেছে সাকিবদের। ব্যাটিংটা তার মানের হয়নি। তারপরও বিশ্বসেরা অলরাউন্ডার মোটামুটি সফল একটি আইপিএলই শেষ করেছেন।

প্রশ্ন উঠেছে, আইপিএল তো শেষ, কি করবেন সাকিব? তামিম যেমন লর্ডসে ৩১ মে বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলে সরাসরি লন্ডন থেকে ভারতের দেরাদুন চলে যাবেন, সাকিবও কি তাহলে ভারতেই থেকে যাচ্ছেন? কাল রাতে আইপিএল শেষ হওয়ার পর থেকে এই কৌতুহলী প্রশ্ন টাইগার ভক্তদের মনে।

তাদের জন্য খবর, না, সাকিব মুম্বাইয়ে ফাইনাল শেষে দেশে ফিরে আসছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান আজ সকালে জাগো নিউজকে জানিয়েছেন, আইপিএল শেষে সাকিব দেশে ফিরে আসবেন। তবে কবে ফিরবেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি। সাব্বির জাগো নিউজকে জানান, তার সাথে মোবাইলে যোগাযোগ ছিল সাকিবের। সেখানেই বিশ্বসেরা অলরাউন্ডার দেশে ফেরার খবরটি জানিয়েছেন।

সাব্বির খানের দেয়া তথ্য অনুযায়ী, সাকিব দেরাদুনে দলের সাথে যুক্ত হবে ৩১ মে। শেষ খবর, আজ (সোমবার) বেলা ১২টা ৫ মিনিটে জেট এয়ারওয়েজের মুম্বাই-ঢাকা ফ্লাইটে স্বপরিবারে ফিরে আসছেন সাকিব। প্রসঙ্গতঃ আইপিএলে প্লে-অফ শুরুর আগে মেয়ে অব্রিকে নিয়ে ভারতে গিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে শিশির। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে জাতীয় দলের আমন্ত্রণ আছে, সেখানে যোগ দেয়ার কথা সাকিবেরও।

এদিকে, আগামীকাল (মঙ্গলবার) সকাল দশটায় দেশ ছাড়বে বাংলাদেশ দল। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সকাল দশটায় দলের ফ্লাইট। যেহেতু দেরাদুনে সরাসরি ফ্লাইট নেই, তাই টিম বাংলাদেশের প্রথম গন্তব্য দিল্লি। ঢাকা-দিল্লি ফ্লাইটের পর টাইগারদের দিল্লি-দেরাদুন কানেন্টিং ফ্লাইট ধরতে হবে।

আইপিএল শেষ করে ঢাকায় পা রাখছেন সাকিব
নিজস্ব প্রতিবেদক: আইপিএল শেষ করে ঢাকায় পা রাখছেন সাকিব
উত্তেজনা, আকর্ষণ আর দর্শকপ্রিয়তার আইপিএল শেষ। বাংলাদেশের মানুষ বুকভরা আশা নিয়ে বসে ছিল, সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ হবে চ্যাম্পিয়ন। কিন্তু অসি শেন ওয়াটসনের অতিমানবীয় ব্যাটিংয়ে শিরোপা স্বপ্ন ভেঙে তছতছ হয়ে গেছে সাকিবদের। ব্যাটিংটা তার মানের হয়নি। তারপরও বিশ্বসেরা অলরাউন্ডার মোটামুটি সফল একটি আইপিএলই শেষ করেছেন।

প্রশ্ন উঠেছে, আইপিএল তো শেষ, কি করবেন সাকিব? তামিম যেমন লর্ডসে ৩১ মে বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলে সরাসরি লন্ডন থেকে ভারতের দেরাদুন চলে যাবেন, সাকিবও কি তাহলে ভারতেই থেকে যাচ্ছেন? কাল রাতে আইপিএল শেষ হওয়ার পর থেকে এই কৌতুহলী প্রশ্ন টাইগার ভক্তদের মনে।

তাদের জন্য খবর, না, সাকিব মুম্বাইয়ে ফাইনাল শেষে দেশে ফিরে আসছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান আজ সকালে জাগো নিউজকে জানিয়েছেন, আইপিএল শেষে সাকিব দেশে ফিরে আসবেন। তবে কবে ফিরবেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি। সাব্বির জাগো নিউজকে জানান, তার সাথে মোবাইলে যোগাযোগ ছিল সাকিবের। সেখানেই বিশ্বসেরা অলরাউন্ডার দেশে ফেরার খবরটি জানিয়েছেন।

সাব্বির খানের দেয়া তথ্য অনুযায়ী, সাকিব দেরাদুনে দলের সাথে যুক্ত হবে ৩১ মে। শেষ খবর, আজ (সোমবার) বেলা ১২টা ৫ মিনিটে জেট এয়ারওয়েজের মুম্বাই-ঢাকা ফ্লাইটে স্বপরিবারে ফিরে আসছেন সাকিব। প্রসঙ্গতঃ আইপিএলে প্লে-অফ শুরুর আগে মেয়ে অব্রিকে নিয়ে ভারতে গিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে শিশির। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে জাতীয় দলের আমন্ত্রণ আছে, সেখানে যোগ দেয়ার কথা সাকিবেরও।

এদিকে, আগামীকাল (মঙ্গলবার) সকাল দশটায় দেশ ছাড়বে বাংলাদেশ দল। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সকাল দশটায় দলের ফ্লাইট। যেহেতু দেরাদুনে সরাসরি ফ্লাইট নেই, তাই টিম বাংলাদেশের প্রথম গন্তব্য দিল্লি। ঢাকা-দিল্লি ফ্লাইটের পর টাইগারদের দিল্লি-দেরাদুন কানেন্টিং ফ্লাইট ধরতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়