শিরোনাম
◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০১:৫০ রাত
আপডেট : ২৮ মে, ২০১৮, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বিদ্যুৎ সুবিধা বঞ্চিতদের মাঝে সোলার প্যানেল বিতরণ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ এর অংশ হিসাবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধিনে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ বঞ্চিতদের মাঝে ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য কর্তৃক সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

রোববার ভূরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির অফিসে বলদিয়া ইউনিয়নের বিদ্যুৎ বঞ্চিত ২০টি পরিবারের মাঝে ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ. কে. এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি কর্তৃক বরাদ্দকৃত সোলারেন ফাউন্ডেশনের আওতায় ৪০ ওয়াটের সোলার বিতরণ করা হয়েছে।

সোলার বিতরণ করেন সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ওয়াহেদুজ্জামান সরকার। সোলার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ, বলদিয়া ইউপির জাপা নেতা ময়েন উদ্দিন সরকার, তিলাই ইউপির সাবেক চেয়ারম্যান জাপা নেতা শরিফুল আলম জাহেদী, জাপা নেতা রাশেদুন্নবী লালু ও তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও সোলার বিতরণকারী প্রতিষ্ঠান ইডকল ভুরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ প্রমুখ।

উপজেলা জাপা সেক্রেটারী ওয়াহেদুজ্জামান জানান, উপজেলার ১০টি ইউনিয়নের বিদ্যুৎ বঞ্চিতদের মাঝে সোলার প্যানেল বিতরণ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৮টি ইউনিয়নে বিতরণ সম্পন্ন হয়েছে এবং বাকী ২টি ইউনিয়নেও শীঘ্রই বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়