শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৩:৩৩ রাত
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বাহরিয়া বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েকে ৬ ইঞ্চি তফাৎ থাকার নির্দেশ

রাশিদ রিয়াজ : পাকিস্তানের বাহরিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীকে ৬ ইঞ্চি দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। অন্যথায় তাদের শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে। এধরনের বিধি আরোপের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ বলছে বিয়ে বহির্ভুত সম্পর্কের বাইরে নারী ও পুরুষের মধ্যে স্পর্শ ইসলামে নিষিদ্ধ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ড্রেস কোড মেনে চলতেও বলা হয়েছে শিক্ষার্থীদের। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি ও লাহোরে বাহরিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের আদেশ প্রশংসার পরিবর্তে সমালোচনা কুড়িয়েছে বেশি।

এক পাকিস্তানি সাংবাদিক ফুরকান সিদ্দিকী টুইট করে বলেছেন, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উচিত সঙ্গে একটি পরিমাপের ফিতা রাখা যা দিয়ে তারা বিপরীত লিঙ্গের সহপাঠীর সঙ্গে ওই দূরত্ব মাপতে পারে। শামা জুনেজো মন্তব্য করেছেন, এধরনের নির্দেশ উম্মাদনা ছাড়া কিছুই নয়। বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে যখন গাদাগাদি হয়ে যেতে হয় তখন এধরনের দূরত্ব বজায় রাখা কি করে সম্ভব হবে! দি ফেডারেশন অব অল পাকিস্তান ইউনিভার্সিটিস একাডেমিক স্টাফ এ্যাসোসিয়েশ এধরনের নির্দেশ অবিলম্বে প্রত্যাহারের আহবান জানিয়েছে। স্পুটনিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়