শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৬:৫২ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গডফাদারদের তালিকা নিয়েই মাঠে নেমেছে পুলিশ : মনিরুল

সুশান্ত সাহা : রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও কমলাপুরে টিটি পাড়া বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার সন্ধ্যার পর থেকে শুরু হয় এই অভিযান। রাত সাড়ে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এই অভিযান চলছিলো।

অভিযানে ডিএমপির এক হাজারের অধিক পুলিশ অংশ নেয়। এছাড়া কমলাপুরের টিটি পাড়ায় অভিযানের নেতৃত্বে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে গড ফাদারদের তালিকা নিয়েই মাঠে নেমেছে পুলিশ। নগরীকে মাদকমুক্ত করতেই এই অভিযান। সর্বশেষ শনিবার রাত ১১টা পর্যন্ত মহাখালী ও কমলাপুর থেকে মোট ৫২ জনকে আটক করা হয়েছে। ৩০ হাজার পিস ইয়াবা ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।

তিনি আরও বলেন, কড়াইলের অভিযানে এক হাজার ডিএমপির সদস্য, গুলশান থানা পুলিশ, কাউন্টার টেরোরিজম এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়