শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৮:৫১ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভারতে শেখ হাসিনার আপ্যায়নের মেনু থেকে বাদ পড়ল মাংস’

রবিন আকরাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে প্রধানমন্ত্রীর মেনু থেকে বাদ পড়ল মাংস। তার বদলে মধ্যাহ্নভোজের আয়োজনে স্থান পাচ্ছে পাবদা, চিংড়ি, ভেটকি মাছের হরেক পদ।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এর তথ্য মতে, আগামীকাল শনিবার আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাই পড়শি দেশের প্রধানমন্ত্রীর আপ্যায়নে যাতে কোনও ত্রুটি না থাকে, সেজন্য তুঙ্গে প্রস্তুতি। চারদিকে চলছে সাজো সাজো রব। কোনও খামতি রাখতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঝুঁকি এড়াতেই হাসিনার জন্য মধ্যাহ্নভোজের মেনুতে রাখা হচ্ছে না মাংসের কোনও পদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুধাংশু গুহ জানিয়েছেন, শেখ হাসিনার জন্য মেনুতে থাকবে ডাব চিংড়ি, ভেটকি পাতুড়ি, পাবদা। পাশাপাশি, রমজান মাস চলায় ফল ও পানীয়ের ব্যবস্থাও থাকছে। মেনু থেকে বাদ যাচ্ছে না বর্ধমানের মিহিদানা ও সীতাভোগও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়