শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৭:০৫ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের ১৫ মিনিট পরই স্ত্রীকে তালাক!

বিয়ের মাত্র ১৫ মিনিটের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছেন দুবাইয়ের এক নাগরিক। বিয়েতে চুক্তি অনুযায়ী কনের বাবাকে টাকা প্রদানের বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এমন সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি।

গালফ নিউজের এ প্রতিবেদনে বলা হয়, বিয়ের চুক্তি অনুযায়ী বর শ্বশুরকে এক লাখ দিরহাম প্রদানে বাধ্য ছিলেন। বর প্রতিশ্রুতি দেন, বিয়ে শেষ হওয়ার সময় ৫০ হাজার দিরহাম শরিয়াহ জজ আদালতে দেবেন এবং বাকি ৫০ হাজার দিরহাম আদালত প্রাঙ্গণের বাইরে দেবেন। কথা মতো, চুক্তিতে সই করার সময় আদালত প্রাঙ্গণে শ্বশুরকে ৫০ হাজার দিরহাম দিয়ে দেন। এ সময় বর ও কনে পক্ষের পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

বর কনেকে নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হবেন-এমন সময় শ্বশুর বাকি টাকা পরিশোধের জন্য জামাইকে বলেন।

জামাই বলেন, একটু ধৈর্য্য ধরেন। মাত্র ৫ মিনিট লাগবে। বাকি টাকা আদালত থেকে রেব হয়েই দিচ্ছি। টাকা আমার গাড়িতেই আছে। তবে শ্বশুর নাছোড়বান্দা। জামাইয়ের এ কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বাকি টাকা এই মুহূর্তেই দিতে হবে। শ্বশুর টাকা আনার জন্য বরকে গাড়িতে কোনো আত্মীয় বা বন্ধুকে পাঠাতে বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের একজন আইনজীবী গালফ নিউজকে বলেন, শ্বশুড়ের এ রকম আচরণে জামাই অপমান বোধ করেন এবং মানসিকভাবে কষ্ট পান। তাই ক্ষিপ্ত হয়েই তিনি শ্বশুরকে বলেন, আমি আপনার মেয়েকে স্ত্রী হিসেবে পেতে চাই না। এর পরপরই তিনি তার সদ্য বিবাহিত স্ত্রীকে তালাক দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়