শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৫:৩৪ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাজিনের মৃত্যুকালে পাশে ছিল কে?

বিনোদন ডেস্ক : একেই বলে মানবতা। জাকিয়া বারী মমর সাবেক স্বামী এজাজ মুন্না। আর মুন্নার সাবেক স্ত্রী ছিলেন তাজিন। অনেকে মনে করতেন মমর জন্যই ঘর ভেঙ্গেছিল তাজিন- এজাজ মুন্নার। তাজিনের সঙ্গে সম্পর্কচ্ছেদের কিছুদিন পরই মুন্না মমকে বিয়ে করেন। সম্পর্কচ্ছেদের কারণ হিসেবে এজাজ মুন্নার বিরুদ্ধে অভিনেত্রী তাজিন আহমেদ, মাদকাসক্তি ও পরনারী আসক্তির অভিযোগ তুলেছিলেন। এতে করে তাদের সংসারে ফাটল ধরে। এরপরে তাজিন বিয়ে করেন ড্রামার রুমি রহমান নামের একজন মিউজিশিয়ানকে। সে সংসারও টিকেনি তাজিনের। আর মমর সংসারটাও ভেঙ্গে যায় একটা সময়ে।

জানা গেছে, আজ যখন তাজিনের হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। তিনি তাজিনের সঙ্গে থাকতেন। উত্তরার রিজেন্ট হাসপাতালে তাজিনকে  তিনিই নিয়ে যান।

এ খবর পেয়ে তখনই শুটিং স্পট থেকে হাসপিটালে ছুটে যান রওনক হাসান, জাকিয়া বারী মম, হুমায়রা হিমু ও আরও অনেকে।সূত্র : 24বিনোদন

  • সর্বশেষ
  • জনপ্রিয়