শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০২:১৫ রাত
আপডেট : ২৩ মে, ২০১৮, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদা ও লাল বলে আলাদা কোচের জন্য বিসিবির কাছে কারস্টেনের সুপারিশ

নিজস্ব প্রতবিদেক : শুধু ক্রিকেটারই নন বর্তমানে কোচদেরও বড় আগ্রহের জায়গা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এক দেড় মাসে এসব টুর্নামেন্টে কাড়িকাড়ি টাকাও পান তারা। তাই জাতীয় দলের দায়িত্ব নিতে অনেকেরই অনাগ্রহ রয়েছে। আর এ সব যুক্তি থেকেই বাংলাদেশ দলের দুইজন ভিন্ন কোচ নেওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কারস্ট্রেন। লাল বল ও সাদা বলে দুইজন ভিন্ন প্রধান কোচ রাখলেই দেশের ক্রিকেটের উন্নতি হবে বলে মনে করছেন এ প্রোটিয়া। কারস্ট্রেনের সঙ্গে দীর্ঘ আলাপ শেষে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

টাইগারদের কোচ নির্বাচন করতে বর্তমানে ঢাকায় আছেন কার্স্টেন। মঙ্গলবার বিসিবি সভাপতির সঙ্গে দীর্ঘ আলাপও করেন। সেখানেই দুইজন আলাদা কোচ নিয়োগের কথা বলেছেন বলে জানালেন পাপন। তিনি বলেন, আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা কেউ টেস্টে কোচ হতে রাজী না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফুলটাইম কোচ হিসেবে থাকতে রাজী। টি-টোয়ন্টি আসার পর মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে। এই কারণে কারস্টেন মনে করে সাদা বল এবং লাল বলের কোচ আলাদা হলে ভালো হয়। এটা ওর ধারণা। এজন্য আমরা আলাপ করেছি, আমরা আলাদা কোচ না নিয়ে হেড কোচের আন্ডারে বিশেষজ্ঞ তিনজন ব্যাটিং কোচকে নিতে পারি কিনা। তিন ফরম্যাটে তিনজন প্রধান কোচকে সাহায্য করবে।

  • সর্বশেষ