শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৯:১৭ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌরভও টেস্টে টস প্রথা চান না

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের শেষের দিকে টেস্ট থেকে টস প্রথা উঠে যেতে পারে। অন্তত এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আইসিসির কর্তাব্যক্তিদের কাছ থেকে। মে’র ২৮ ও ২৯ তারিখ টেস্ট ক্রিকেট নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মুম্বাইয়ে বসছে আইসিসির ক্রিকেট কমিটির সভা। সেখানে টেস্ট থেকে টস উঠে যাওয়ার সিদ্ধান্তটি আসতে পারে। তবে তার আগেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এবার সেই বিতর্কে যোগ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কলকাতার যুবরাজ জানিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে টস তুলে দেওয়ার বিরুদ্ধে তিনি।
টেস্ট টস খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। এই ফ্যাক্টরকে কাজে লাগিয়ে স্বাগতিক দলগুলো নিজেদের ইচ্ছেমত উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। বিষয়টি সফরকারী দলের জন্য অবিচারই হয়ে যায়। সে বিষয়টি মাথায় রেখেই আলোচনা চলছে টস তুলে দেওয়ার। কিন্তু এর সাথে মোটেও একমত নন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ। সোমবার ইডেন গার্ডেনসে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দেখা যাচ্ছে, হয় টস থাকবে, না হয় থাকবে না। ব্যক্তিগতভাবে আমি টস বিলুপ্তির পক্ষে নই।’

তবে এর ঠিক উল্টো মতোও আছে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াদাদ আবার টস বিলুপ্তির পক্ষে। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক টস বিলুপ্তিতে কোন ক্ষতি দেখছেন না, বরং সুবিধাই দেখছে, ‘টসের বদলে নতুন পরীক্ষায় আমি কোনো ক্ষতি দেখতে পাচ্ছি না। বিশেষ করে টেস্ট ক্রিকেটে সবাইকে এটা সুবিধার কথা চিন্তা না করে মানসম্মত উইকেট তৈরির ক্ষেত্রে মনোযোগী করবে।’
এদিকে সৌরভের মতো টস বিলুপ্তির পক্ষে নন আরেক পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিক। দেশটির সাবেক অধিনায়ক সেলিম মালিক টস তুলে দেওয়ার একেবারে বিপক্ষে। টসকে ক্রিকেটের অন্যতম ঐতিহ্য মনে করেন তিনি। তার কথায়, ‘টস ক্রিকেটের একটি অবিচ্ছেদ্য ও ঐতিহ্যবাহী অংশ। টসের মাধ্যমে একজন অধিনায়কের জ্ঞানের বিচার করা সম্ভব। টসে নেওয়া সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য অনেকটা গড়ে দেবে। তাহলে কেন টস উঠিয়ে দেওয়া হবে।’
ক্রিকেটর ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ থেকেই টস প্রথা চলে আসছে। ১৮৭৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট দিয়ে এর শুরু। সেই থেকে স্বাগতিক দলের অধিনায়ক কয়েন দিয়ে টস করেন। এবং সফরকারী দলের অধিনায়ক কল দেন। তবে সেই দিন ফুরাতে পারে চলতি মাস শেষেই। সূত্র : টিটু অনলাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়