শিরোনাম
◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের ◈ দিশাহীন ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা! ইরানকে তুলোধনা করার দাবি, হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণেই ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

প্রকাশিত : ১১ মে, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ১১ মে, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়েছে ‘বঙ্গ বিডি’র

নিজস্ব প্রতিবেদক : হাঁটি হাঁটি পা পা করে ‘বঙ্গ বিডি’ পেরিয়েছে পাঁচটি বছর। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল ভিডিও সুল্যশন এবং দেশীয় সিডিএন নেটওয়ার্ক। দেশের এই নম্বর ওয়ান ইউটিউব চ্যানেল সম্প্রতি ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করেছে। শুধু তাই নয় , বঙ্গ নেটওয়ার্কে রয়েছে ১ কোটিরও বেশি সাবস্ক্রাইবারস , যা ভিডিও প্ল্যাটফর্মে এক যোগ করেছে এক নতুন মাত্রা ।

"বছরের পর বছর ধরে আমরা একটি শ্রোতা, নগদীকরণ এবং YouTube এ কপিরাইট প্রয়োগের ক্রমবর্ধমান উপর একটি নির্দিষ্ট দক্ষতা তৈরি করেছি । এখন আমরা এই তথ্যটি স্থানীয় কন্টেন্ট সৃষ্টিকারীদের উপকারের জন্য ব্যবহার করতে চাই। " এমনটাই বলছিলেন বঙ্গ-এর কর্ণধার কোম্পানি স্টেলার ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহাদ ভাই। তাদের নেটওয়ার্কে জাজ্ মাল্টিমিডিয়া, স্যালমন দা ব্রাউনফিশ, গান ফ্রেন্ডস, ভাই-ব্রাদার্স , মাছ-রাঙা টিভি সহ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিও রয়েছে ।

বর্তমানে বঙ্গ প্রায় ৪-টি দেশে ১৪০-টিরও বেশি চ্যানেল পরিচালনা করছে । এ ব্যাপারে প্রতিষ্ঠানের সিওও কেরেল কুইপেরি বলেন,‘'বঙ্গ চায় গুনমান সম্পন্ন এন্টারটেইনমেন্ট সবার হাতে হাতে পৌঁছে দিতে এবং ইউটিউবের সাথে আমাদের অংশীদারিত্ব আমাদের সে প্রত্যাশা পূরণে সত্যিই সাহায্য করেছে। আমরা আমাদের গ্রাহকের জন্য শুধু যে কন্টেন্ট প্রযোজনা ও পরিবেশনা করতে চাই তা নয়, সেই সাথে আমরা শিল্পী, প্রযোজক এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলকে সাফল্য অর্জনের পাশাপাশি আরো ভাল কন্টেন্ট প্রযোজনা করতে সাহায্য করবো''

২০১৩ সালে প্রতিষ্ঠিত স্টেলার ডিজিটাল লিমিটেড গ্রামীণফোন এর সহোযোগিতায় নির্মাণ করেন লাইভ-টিভি স্ট্রিমিংয়ের অ্যাপ ‘বায়োস্কোপ’ যা বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রসঙ্গে আহাদ ভাই বলেন "যখন আমরা বায়স্কোপের জন্য আইসিটি জাতীয় পুরস্কার ২০১৭ গ্রহণ করেছিলাম , আমাদের জন্য এটি একটি বড় মুহূর্ত ছিল এবং সামনে যখন আমরা YouTube এর সিঙ্গাপুর অফিস থেকে গোল্ডেন প্লে বাটন গ্রহণ করবো তা হবে আমাদের জন্য বড় আনন্দের "

  • সর্বশেষ
  • জনপ্রিয়