শিরোনাম
◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

প্রকাশিত : ০৯ মে, ২০১৮, ০৪:৪৪ সকাল
আপডেট : ০৯ মে, ২০১৮, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ শুভ জন্মদিন মুশফিকের

সুফিয়ান শুভ: আজ বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের জন্মদিন। ১৯৮৮ সালের এই দিনে রাজশাহী বিভাগের বগুড়া শহরে জন্মগ্রহণ করেন তিনি। আজ তিনি ৩০ বছর পূর্ণ করলেন। শুভ জন্মদিন লিটল মাস্টার ব্লাস্টার মুশফিকুর রহিম।

২০০৫ সালে ২৬ মে মুশফিক যখন মাত্র ১৬ বছরে পা দেন তখনই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে টেস্ট অভিষেক হয়। ঠিক তার পরের বছর ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। এর পরেই বাংলাদেশ ক্রিকেটের প্রাণ হয়ে উঠেন তিনি।
২০০৯ সালের আগস্ট থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত মুশফিকুর রহিম দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন। এরপরে বাংলাদেশের হয়ে অধিনায়কের ভূমিকাও পালন করেছিলেন। ৫ ফিট ৩ ইঞ্চি উচ্চতার মুশফিক উইকেট কিপিং এবং মিডল ওর্ডারে বাংলাদেশের মূল ভরসা।

জাতীয় দলের হয়ে ১৮৪টি ওয়ানডে খেলে ইতিমধ্যে ৪ হাজার ৭শ ১৮ রান করেছেন তিনি। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ২৮ টি অর্ধশতক রয়েছে ডানহাতি উইকেটকিপার এই ব্যাটসম্যানের।
এছাড়া বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬০ টেস্ট খেলে তিন হাজার ৬শত ৩৬ রান করেন মুশফিক। যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি, ১৯ টি হাফ সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৬০ ম্যাচ খেলে ১০১২ রান করেন এই ক্রিকেট তারকা।

  • সর্বশেষ