শিরোনাম
◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ০১:০১ রাত
আপডেট : ০১ মে, ২০১৮, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন বন্ধুরাষ্ট্র সরকারের পাশে থাকছে না: মোশাররফ

শিমুল মাহমুদ : আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক না হলে কোন বন্ধুরাষ্ট্র এদেশের সরকারের পাশে থাকছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, চীন, ভারতসহ সকল বন্ধুরাষ্ট্র গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লক্ষ্যে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করে আসছে। যে চীন কখনো কোনো দেশের বিষয়ে কথা বলে না। তারাও সংবাদ সম্মেলন করে বলেছেন, যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে।এদিকে নরেন্দ্র মোদি বলে দিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্র ফোরাম, খুলনা কতৃক আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, বেগম খালেদা জিয়া এবং ২০ দল ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারি দিকে আওয়ামী লীগ যদি অগ্রসর হয়, তাহলে জনগণ তাদের ভোটাধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে আসবে।

মোশাররফ বলেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। এখানে যদি ভোট দিতে না পারে তাহলে জাতীয় নির্বাচনে কীভাবে দেবে? কাজেই জেনে রাখুন, আগামী নির্বাচন গতবারের মতো করা যাবে না। অংশগ্রহণমূলক নির্বাচন করতেই হবে।

খালেদা জিয়ার সুচিকিৎসা দাবি জানিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নিয়ে উপহাস করছেন আওয়ামী লীগ নেতারা। এর কারণ আছে। সরকার চায় খালেদা জিয়াকে মাইনাস করে আগামী নির্বাচনও একদলীয় করতে।

  • সর্বশেষ