শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০৫:৫১ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান কোনো শত্রুকেই ভয় পায় না: হাতামি

রাশিদ রিয়াজ : ইরান নিজের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। সেই সঙ্গে তিনি বলেন, ইরানি জাতি বিশেষ করে দেশের সামরিক বাহিনী কোনো শত্রুকেই ভয় পায় না।

প্রতিরক্ষামন্ত্রী হাতামি রোববার বলেন, শত্রুদের বিরুদ্ধে ইরানি জাতি অত্যন্ত সাহসিকতা এবং দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছে। এসব শত্রু ইরানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো দাবিই আদায় করতে পারে নি।

ইরানের সেনাবাহিনীর কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে-এ কথা উল্লেখ করে হাতামি বলেন, ইরান তরুণ এবং বিশ্বস্ত বিশেষজ্ঞদের ওপর নির্ভর করে নিজের প্রতিরক্ষা শক্তির উন্নয়ন ঘটিয়েছে। জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে হুমকিই আসুক না কেন তা মোকাবেলার জন্য ইরান প্রস্তুত আছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদের সামর্থের দিকটি উপভোগ করেছে সেনাবাহিনী। আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা একই সুতায় গাঁথা বলে উল্লেখ করে হাতামি বলেন, "নিজেদের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ অঞ্চলের সব দেশকে অবশ্যই এক সঙ্গে কাজ করতে হবে। আঞ্চলিক দেশগুলোর স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষার জন্য ইরানকে ডাকার জন্য আমরা সম্মানবোধ করছি।" পার্সটুডে

  • সর্বশেষ